দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা আসন্ন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আরও একবার আলাপচারিতা করবেন ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং শিক্ষকদের সঙ্গে বহু প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা-তে। পরীক্ষা-যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রশ্ন, ধারণা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য, যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে।
এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন :
“দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা হতে চলেছে এবং তাই এই এবছরের পরীক্ষা পে চর্চা!
ছাত্র-ছাত্রী, অবিভাবক এবং শিক্ষকদের সঙ্গে পরীক্ষার বিভিন্ন বিষয়ে বিশেষ করে পরীক্ষার চাপ কমানো, শান্ত, আত্মবিশ্বাসী থাকা এবং হাসিমুখে পরীক্ষা দেওয়ার উপায় নিয়ে আলোচনা করার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।
পরীক্ষা-যোদ্ধাদের কাছ থেকে আমি শুনতে চাই সেটা তাদের প্রশ্নই হোক বা তাদের অভিজ্ঞতা, যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে।
https://innovateindia1.mygov.in/”
The Class X and XII Board Exams are approaching and so is this year’s #ParikshaPeCharcha!
— Narendra Modi (@narendramodi) January 7, 2026
Looking forward to interacting with students, parents and teachers on different aspects of exams, most notably ways to overcome exam stress, remaining calm, confident and appearing for…


