প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেবাতীর্থে এআই এবং ডিপ-টেক স্টার্ট-আপগুলির সিইও-দের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন। এই গোলটেবিল বৈঠকে যোগদানকারী স্টার্ট-আপগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে উন্নত পদ্ধতিতে রোগ নির্ণয়, জিন থেরাপি এবং শেষ স্তর পর্যন্ত উন্নতমানের পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থাগুলি এআই ব্যবহার করে থাকে।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের ভূমিকার প্রশংসা করেছে স্টার্ট-আপগুলি। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের শক্তিশালী ভূমিকার কথা তুলে ধরে তারা। অত্যন্ত সাহসী ভূমিকা এবং সমাধান বার করার ক্ষেত্রে উদ্ভাবকদের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কৃষি, পরিবেশ সুরক্ষা, ফসল উৎপাদনের ওপর নজরদারি, মাটির স্বাস্থ্য রক্ষা করে সারের ব্যবহার প্রভৃতির মতো ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন তিনি। পাশাপাশি, ভারতীয় ভাষা ও সংস্কৃতির প্রসারে উচ্চশিক্ষায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে বলেন শ্রী মোদী। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি ভারতীয় স্টার্ট-আপগুলিতে লগ্নিকারীদের উৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব শ্রী পি কে মিশ্র, প্রধান সচিব-২ শ্রী শক্তিকান্ত দাস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ সহ বিভিন্ন এআই সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতারা উপস্থিত ছিলেন।
Interacted with CEOs of AI and deeptech StartUps at Seva Teerth. They are doing commendable work across sectors such as healthcare, agriculture, space, social enterprise and more. We discussed how to leverage the potential of AI in furthering the welfare of humanity.… pic.twitter.com/GV5lPEB0ju
— Narendra Modi (@narendramodi) February 20, 2026


