ঐতিহাসিক বোড়ো চুক্তি আজ স্বাক্ষর হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তির ফলে বোড়ো জনগণের জীবনে পরিবর্তন আসবে।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শান্তি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধতার নতুন প্রভাতের সূচনা হ’ল! আজকের দিনটি ভারতের জন্য একটি বিশেষ দিন। বোড়ো গোষ্ঠীগুলির সঙ্গে যে চুক্তি আজ স্বাক্ষরিত হয়েছে, তা বোড়ো জনগণের জীবনে রূপান্তর আনবে। অনেকগুলি কারণে আজ এই বোড়ো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি সফলভাবে সংশ্লিষ্ট সকলকে একটি ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে। যারা সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা এখন মূলস্রোতে অন্তর্ভুক্ত হয়ে আমাদের দেশের প্রগতির জন্য অবদান রাখবেন।

বোড়ো গোষ্ঠীগুলির সঙ্গে এই চুক্তিটি বোড়ো জনগণকে আরও সুরক্ষা দেবে এবং তাঁদের অনন্য সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলবে। তাঁরা উন্নয়নমুখী বিভিন্ন উদ্যোগে সুফল পাবেন। বোড়ো জনগণের চাহিদাগুলি রূপায়ণে সম্ভাব্য সবরকমের সহযোগিতা দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ”।

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 জুন 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth