প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পূর্ব নাগাল্যান্ডের উন্নয়নের গতিপথকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে, এমন এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের প্রশংসা করেছেন।
এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অমিত শাহের একটি পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেন, “এটি সত্যি একটি ঐতিহাসিক চুক্তি। বিশেষ করে, পূর্ব নাগাল্যান্ডের উন্নয়নের গতিপথকে আরও উন্নত করবে এই চুক্তি। আমি নিশ্চিত যে, এটি জনগণের জন্য সুযোগ ও সমৃদ্ধির নতুন পথ উন্মোচিত করবে। উত্তর-পূর্বের শান্তি, অগ্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি আমাদের অটুট প্রতিশ্রুতির প্রতিফলন এই চুক্তি”।
Today a historic agreement was signed between Govt of India, Govt of Nagaland and ENPO resolving decades-long pending issues of Eastern Nagaland. It is a giant step towards realising Modi Ji's vision for a peaceful and prosperous Northeast by resolving all contentious issues. pic.twitter.com/sxt23lBX1n
— Amit Shah (@AmitShah) February 5, 2026


