ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন যে ঝাড়খণ্ড, প্রাণবন্ত আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ একটি গৌরবময় ভূমি। ভগবান বিরসা মুন্ডার উত্তরাধিকারের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,  যে এই পবিত্র ভূমির ইতিহাস সাহসিকতা, সংগ্রাম এবং মর্যাদার অনুপ্রেরণামূলক গল্পে পরিপূর্ণ।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী রাজ্যবাসীর অবিরাম অগ্রগতি ও সমৃদ্ধির শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তিনি বলেন যে, জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে সমগ্র দেশ কৃতজ্ঞচিত্তে মাতৃভূমির সম্মান ও মর্যাদা রক্ষায় তাঁর অতুলনীয় অবদানের কথা স্মরণ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, বিদেশী শাসনকালে অন্যায়ের বিরুদ্ধে ভগবান বিরসা মুন্ডার সংগ্রাম ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“জন জাতিয় সভ্যতায় সমৃদ্ধ গৌরবময়  রাজ্য ঝাড়খণ্ডের সমস্ত বাসিন্দাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা।ভগবান বিরসা মুন্ডার এই জন্মভূমির ইতিহাস সাহসিকতা, সংঘর্ষ ও আত্মাভিমানে পরিপূর্ণ। আজ এই বিশেষ দিনে সকল রাজ্যবাসী ও তাদের পরিবারের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করি।”
“ দেশের মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকীতে শত-শত প্রণাম জানাই। জন জাতিয় গৌরব দিবসের এই পূণ্য লগ্নে সমগ্র দেশ মাতৃভূমির আত্মাভিমান রক্ষায় তাঁর অভূতপুর্ব ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বিদেশী শাসনকালে অন্যায়ের বিরুদ্ধে তাঁর সংঘর্ষ ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

 

 

“देश के महान स्वतंत्रता सेनानी भगवान बिरसा मुंडा जी को उनकी 150वीं जयंती पर शत-शत नमन। जनजातीय गौरव दिवस के इस पावन अवसर पर पूरा देश मातृभूमि के स्वाभिमान की रक्षा के लिए उनके अतुलनीय योगदान को श्रद्धापूर्वक स्मरण कर रहा है। विदेशी हुकूमत के अन्याय के खिलाफ उनका संघर्ष और बलिदान हर पीढ़ी को प्रेरित करता रहेगा।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Beyond Make in India: Building a globally competitive manufacturing ecosystem

Media Coverage

Beyond Make in India: Building a globally competitive manufacturing ecosystem
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 6 জুন 2026
June 06, 2026

Viksit Bharat Rising: PM Modi's Vision Powers Energy, Defense & Digital Dominance