প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
"জাতীয় প্রযুক্তি দিবসে শুভেচ্ছা! এই দিনটি আমাদের বিজ্ঞানীদের প্রতি গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ এবং ১৯৯৮-এর পোখরান পরীক্ষাকে স্মরণ করার দিন। দেশের অগ্রগতি, বিশেষত আত্মনির্ভরতার পথে আমাদের প্রয়াসে এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমাদের দেশবাসীর মাধ্যমে ক্ষমতায়িত হয়ে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ভারত বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে, মহাকাশ, এআই, ডিজিটাল উদ্ভাবন, সবুজ প্রযুক্তি এবং আরও অনেক কিছু, তা যে ক্ষেত্রেই হোক না কেন। বিজ্ঞান এবং গবেষণার মাধ্যমে আগামী প্রজন্মকে ক্ষমতায়িত করার লক্ষ্যে আমাদের অঙ্গীকারকে দৃঢ়ভাবে ব্যক্ত করছি। মানবিকতা, আমাদের দেশের সুরক্ষা এবং ভবিষ্যতের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাক প্রযুক্তি।"
Best wishes on National Technology Day! This is a day to express pride and gratitude to our scientists and remember the 1998 Pokhran tests. They were a landmark event in our nation’s growth trajectory, especially in our quest towards self-reliance.
— Narendra Modi (@narendramodi) May 11, 2025
Powered by our people, India…


