প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উন্নাওয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করে বলেছেন যে, রাজ্য সরকারের তদারকিতে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান কর চলেছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক্স পোস্টে জানানো হয়েছে: 

“উত্তরপ্রদেশের উন্নাওয়ে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এতে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে ঈশ্বর তাঁদের শক্তি প্রদান করুন। সেইসঙ্গে, দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। রাজ্য সরকারের তদারকিতে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করছে: PM @narendramodi."

 

শ্রী মোদী উন্নাওয়ের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক্স পোস্টে বলা হয়েছে:

 “প্রধানমন্ত্রী উন্নাওয়ের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।"

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Beyond Make in India: Building a globally competitive manufacturing ecosystem

Media Coverage

Beyond Make in India: Building a globally competitive manufacturing ecosystem
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 6 জুন 2026
June 06, 2026

Viksit Bharat Rising: PM Modi's Vision Powers Energy, Defense & Digital Dominance