প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশী সংসদীয় অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবক-যুবতীরা যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন, তা অতুলনীয়। তিনি বলেন, অংশগ্রহণকারীরা তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে নিজেদের ক্ষমতা ও কৌশল প্রদর্শন করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“কাশী সংসদীয় অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবক-যুবতীরা যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন, তা অতুলনীয়। অংশগ্রহণকারীরা তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে নিজেদের ক্ষমতা ও কৌশল প্রদর্শন করেছেন”।
काशी सांसद खेलकूद प्रतियोगिता के सभी विजेताओं और प्रतिभागियों को मेरी बहुत-बहुत बधाई और शुभकामनाएं! इसमें हिस्सा लेने वाले युवा साथियों का जो जोश और उत्साह देखने को मिला, वो अद्भुत था। उन्होंने अपनी क्षमता और कौशल का शानदार प्रदर्शन किया। pic.twitter.com/g8b5tExslF
— Narendra Modi (@narendramodi) November 21, 2025


