প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাও-তে আয়োজিত এশিয়ান প্যারা গেমস-এ মহিলাদের ২০০ মিটার-টি ১২ প্রতিযোগিতায় আজ রৌপ্য পদক জয় করায় সিমরনকে অভিনন্দন জানিয়েছেন।
সিমরনকে তাঁর ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন:
“মহিলাদের ২০০ মিটার-টি ১২ প্রতিযোগিতায় দুর্দান্ত ফলাফল করে রূপো জয় করায় সিমরনকে অভিনন্দন। ভারত এই অসাধারণ অনুভূতি উদযাপনের পাশাপাশি তার সাফল্যে গৌরবান্বিত অনুভব করছে। সিমরনের ভবিষ্যতের জন্য রইল শুভ কামনা।”
Congratulations to Simran for her outstanding Silver in the Women's 200m - T12 event. India celebrates this incredible achievement with beaming pride! All the best for endeavours ahead. pic.twitter.com/5ZCIw2tLz2
— Narendra Modi (@narendramodi) October 26, 2023


