প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর প্রধান নির্বাহী সদস্য (সিইএম) হিসেবে শপথ নেওয়ায় শ্রী হগ্রামা মহিলারিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কেন্দ্র ও অসম সরকার উভয়ই বিটিসি প্রশাসনকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে এবং মহামান্য বোড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্মর স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করে যাবে।
এক্স হ্যান্ডেলে শ্রী মোদী লিখেছেন:
“বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান নির্বাহী সদস্য হিসেবে শপথ নেওয়ায় শ্রী হগ্রামা মহিলারিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁর ও তাঁর দলের সফল মেয়াদের জন্য রইল শুভকামনা। কেন্দ্র ও অসম সরকার বিটিসি প্রশাসনের পাশে থাকবে, যাতে সকলে মিলে মহান বোড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্মর স্বপ্ন পূরণ করা যায় এবং একইসঙ্গে সর্বাঙ্গীণ উন্নয়ন নিশ্চিত করা যায়"।
@HagramaOnline”
I congratulate Shri Hagrama Mohilary on being sworn in as Bodoland Territorial Council’s CEM. My best wishes to him and his team for their tenure. The Central Government and Assam Government will continue to support the BTC Government as we all collectively work to fulfil the… pic.twitter.com/Y5DepTNgGd
— Narendra Modi (@narendramodi) October 5, 2025


