ঐতিহাসিক ভাবে দ্বিতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত অ্যান্টনি অ্যালবানিজকে আজ টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যালবানিজ অস্ট্রেলিয়ার ৩২তম প্রধানমন্ত্রী।
দুদেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত করার ওপর জোর দিয়েছেন দুই নেতা। গত ৫ বছরে এক্ষেত্রে বিশেষ অগ্রগতির কথা উল্লেখ করেছেন তাঁরা। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের ভূমিকার বিষয়টিও তাঁদের আলোচনায় উঠে আসে।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করেন দুই প্রধানমন্ত্রী। মুক্ত, অবাধ ও সুস্থিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে দায়বদ্ধতার কথা জানান দুজনেই।
বার্ষিক শিখর সম্মেলন এবং কোয়াড শিখর সম্মেলন উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Spoke with my friend @AlboMP to personally congratulate him on his party’s historic victory. We agreed to work together with renewed vigour to advance the India-Australia Comprehensive Strategic Partnership and explore new areas of cooperation.
— Narendra Modi (@narendramodi) May 6, 2025


