প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের নির্বাচনে জয়লাভের জন্য মিঃ লরেন্স ওংকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারত ও সিঙ্গাপুরের জনসাধারণের মধ্যে নিবিড় সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন:
"সাধারণ নির্বাচনে আপনার অসাধারণ জয়লাভের জন্য @LawrenceWongST-কে আন্তরিক অভিনন্দন। ভারত ও সিঙ্গাপুরের জনসাধারণের মধ্যে নিবিড় সম্পর্কের উপর ভিত্তি করে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্ব গড়ে উঠেছে। আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবার জন্য আমি উন্মুখ।"
Heartiest congratulations @LawrenceWongST on your resounding victory in the general elections. India and Singapore share a strong and multifaceted partnership, underpinned by close people-to-people ties. I look forward to continue working closely with you to further advance our…
— Narendra Modi (@narendramodi) May 4, 2025


