পিএসএলভি সি৫৪-র সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এনএসআইএল-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকেই অভিনন্দিত করেছেন তিনি।

একগুচ্ছ ট্যুইট বার্তার মাধ্যমে শ্রী মোদী তাঁর অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলির কাছে। ঐ ট্যুইট বার্তাগুলিতে তিনি বলেছেন : 

“পিএসএলভি সি৫৪ মিশনের সফল উৎক্ষেপণে অভিনন্দন ইসরো ও এনএসআইএল-কে। ইওএস-০৬ উপগ্রহটি আমাদের নৌ-সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের পথ আরও সুগম করে দিল।”

“@PixxelSpace  এবং @DhruvaSpace -  এই ভারতীয় সংস্থাগুলির তিনটি উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হল। মহাকাশ প্রযুক্তির কাজে ভারতের মেধাশক্তির পূর্ণ সম্ভাবনা বিকশিত হবে এই উদ্যোগের মধ্য দিয়ে। এই উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও সংস্থাকে আমি অভিনন্দন জানাই।”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Pyaaz Khaate Hai, Dimaag Nahi': PM Modi's Jhalmuri Video Breaks The Internet With 100M+ Views

Media Coverage

Pyaaz Khaate Hai, Dimaag Nahi': PM Modi's Jhalmuri Video Breaks The Internet With 100M+ Views
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 এপ্রিল 2026
April 21, 2026

Aatmanirbhar Bharat Goes Global: PM Modi Turns India into Manufacturing Superpower & Innovation Powerhouse