স্কাইরুট এরোস্পেস উদ্ভাবিত ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম সাব-অর্বিটাল’-এর সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ইন-স্পেসকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

একগুচ্ছ ট্যুইট বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন :

“স্কাইরুট এরোস্পেস উদ্ভাবিত রকেট ‘বিক্রম-এস’-এর আজ সফল উৎক্ষেপণ হল শ্রীহরিকোটা থেকে। এই ঘটনা ভারতের এক ঐতিহাসিক মুহূর্ত। বেসরকারি উদ্যোগে ভারতের মহাকাশ শিল্পের যাত্রাপথে এ হল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সাফল্যের জন্য ইসরো এবং ইন-স্পেস ইন্ডিয়াকে আমার অভিনন্দন।”

“এই সাফল্যের ঘটনা একথাই প্রমাণ করে যে আমাদের যুব সমাজ যথেষ্ট মেধা ও প্রতিভার অধিকারী। ২০২০ সালে মহাকাশ ক্ষেত্রের সংস্কারের মতো এক বিশেষ পদক্ষেপের পূর্ণ সুযোগ গ্রহণ করতে তাঁরা যে যথেষ্ট পারদর্শী, এই সাফল্য সেকথাই প্রমাণ করে।”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
After Modi's Push For Domestic Tourism, Here Are 8 Places Seeing A Surge

Media Coverage

After Modi's Push For Domestic Tourism, Here Are 8 Places Seeing A Surge
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 মে 2026
May 25, 2026

Economic Powerhouse Meets Compassionate Leadership: India’s Rise Under PM Narendra Modi