PM highlights her extraordinary musical journey and timeless brilliance

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আশা ভোঁসলে জির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁকে ভারতের অন্যতম কিংবদন্তীপ্রতিম ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে অভিহিত করেছেন।

 

প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, দশকের পর দশক ধরে বিস্তৃত তাঁর অসাধারণ সঙ্গীত-যাত্রা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। শ্রী মোদী উল্লেখ করেন যে - হৃদয় নিঙড়ানো গানই হোক কিংবা প্রাণোচ্ছল গান- তাঁর কণ্ঠে সর্বদা এক কালজয়ী দ্যুতি বিদ্যমান ছিল। তিনি আরও বলেন যে, তাঁর সঙ্গে ঘটে যাওয়া আলাপচারিতার স্মৃতি তিনি চিরকাল সযত্নে লালন করবেন।

 

প্রধানমন্ত্রী তাঁর পরিবার, গুণমুগ্ধ ভক্ত এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী অভিমত প্রকাশ করেন যে, তিনি আগামী প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবেন এবং তাঁর গানগুলো মানুষের জীবনে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে।

 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:

 

"আশা ভোঁসলে জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত; তিনি ছিলেন ভারতের অন্যতম কিংবদন্তীপ্রতিম ও বহুমুখী কণ্ঠশিল্পী। দশকের পর দশক ধরে বিস্তৃত তাঁর অসাধারণ সঙ্গীত-যাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। বেদনাবহ গানই হোক বা প্রাণোচ্ছল গান - তাঁর কণ্ঠে সর্বদা এক কালজয়ী দ্যুতি বিদ্যমান ছিল। তাঁর সঙ্গে আমার যে আলাপচারিতা হয়েছিল, তা আমি চিরকাল সযত্নে লালন করব।

 

তাঁর পরিবার, গুণমুগ্ধ ভক্ত এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি রইল আমার গভীর সমবেদনা। তিনি আগামী প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবেন এবং তাঁর গানগুলো মানুষের জীবনে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে।"

 

 

“भारतातील सर्वात ख्यातनाम आणि अष्टपैलू आवाजांपैकी एक असलेल्या आशा भोसले जी यांच्या निधनाने अतिशय दुःख झाले. त्यांच्या अनेक दशकांच्या अद्वितीय संगीत प्रवासाने आपल्या सांस्कृतिक वारशाला समृद्ध केले आणि जगभरातील असंख्य लोकांच्या मनाला स्पर्श केला. भावपूर्ण गीतांपासून ते जोशपूर्ण संगीत रचनांपर्यंत, त्यांच्या आवाजात कालातीत तेज होते. त्यांच्याशी झालेल्या संवादांच्या आठवणी मी सदैव जपून ठेवेन. त्यांच्या कुटुंबीयांना, चाहत्यांना आणि संगीतप्रेमींना माझ्या भावपूर्ण संवेदना. त्या पुढील पिढ्यांना प्रेरणा देत राहतील आणि त्यांची गाणी सदैव लोकांच्या आयुष्यात गुंजत राहतील.”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Emerging cities see 42% growth in GCC jobs, outpacing metros: Report

Media Coverage

Emerging cities see 42% growth in GCC jobs, outpacing metros: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Tamil Nadu meets Prime Minister
May 27, 2026

Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay met Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.

The Prime Minister’s Office posted on X;

“Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today.

@CMOTamilnadu”