প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চীনের শানজি প্রদেশে একটি খনি দুর্ঘটনায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ভারতের জনগণের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনের জনগণের প্রতি তাঁর আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী প্রার্থনা করেছেন যেন এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলো মানসিক শক্তি খুঁজে পায়; পাশাপাশি তিনি নিখোঁজ থাকা বাকি সকলের দ্রুত ও নিরাপদে উদ্ধারেরও কামনা করেছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ একটি শোকবার্তায় লিখেছেন:

"চীনের শানজি প্রদেশে একটি খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ভারতের জনগণের পক্ষ থেকে, রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলো যেন মানসিক শক্তি খুঁজে পায় - এই প্রার্থনা করি। নিখোঁজ থাকা বাকি সকলের দ্রুত ও নিরাপদে উদ্ধারের জন্য আমি প্রার্থনা করছি।" 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet

Media Coverage

India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 10 সেপ্টেম্বর 2026
September 10, 2026

Beyond Metros, Beyond Borders: How India Is Rewriting Its Growth Story Under PM Modi