প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ ঘোষণা

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বরাবাঁকিতে পথ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 'উত্তরপ্রদেশের বরাবাঁকিতে সড়ক দুর্ঘটনার হতাহতের খবরে আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবার গুলির প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী যোগিজীর সঙ্গে আমার কথা হয়েছে। আহতদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।'

 

প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের জন্য দু লক্ষ টাকা আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে টুইট করে জানানো হয়েছে যে,' প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সড়ক দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দু'লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন'।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending

Media Coverage

Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026