প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের শাহজাহানপুরে এক দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে এককালীন সাহায্যের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশের শাহজাহানপুরে নদীতে ট্র্যাকটর পড়ে যাওয়ার ঘটনায় অত্যন্ত শোকাহত হয়েছি। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি। সেই সঙ্গে, যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি: প্রধানমন্ত্রী”।
“শাহজাহানপুরে এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করে এবং পুরোদমে মানুষের জীবন রক্ষার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় আহতদের সবরকম সাহায্য করা হচ্ছে: প্রধানমন্ত্রী”।
“শাহজাহানপুরের দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী”।
उत्तर प्रदेश के शाहजहांपुर में ट्रैक्टर ट्रॉली के नदी में गिरने से हुई दुर्घटना अत्यंत आहत करने वाली है। इस हादसे में जिन लोगों ने अपने प्रियजनों को खोया है, उनके प्रति गहरी संवेदना प्रकट करने के साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 15, 2023
An ex gratia of Rs. 2 lakh would be given to the next of kin of each of those who lost their lives in the mishap in Shahjahanpur, UP. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 15, 2023


