প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে সহায়তা ঘোষণা

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ঝাবুয়ায় দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 
প্রধানমন্ত্রী নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডলে পোস্টে বলা হয়েছে, “মধ্যপ্রদেশের ঝাবুয়ায় এক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোকাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
পিএমএনআরএফ থেকে নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে: প্রধানমন্ত্রী @narendramodi".

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's Economic Journey: From Licence Raj To Pragmatic Governance

Media Coverage

India's Economic Journey: From Licence Raj To Pragmatic Governance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 অগাস্ট 2026
August 27, 2026

Make in India Goes Global: Engineering Boom, Rice Triumph & EU FTA Breakthrough Under PM Modi