হস্তচালিত তাঁত ভারতের বৈচিত্র্যের প্রকাশ, যার মাধ্যমে অগণিত তন্তুবায় ও শিল্পীদের নৈপুণ্য প্রকাশিত হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, হস্তচালিত তাঁত ভারতের বৈচিত্র্যের প্রকাশ এবং অগণিত তন্তুবায় ও শিল্পীদের নৈপুণ্য এর মাধ্যমে প্রতিফলিত হয়। তিনি সকলকে স্থানীয় তাঁত সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “হস্তচালিত তাঁত ভারতের বৈচিত্র্যের প্রকাশ এবং অগণিত তন্তুবায় ও শিল্পীদের নৈপুণ্য এর মাধ্যমে প্রতিফলিত হয়। জাতীয় হস্তচালিত তাঁত দিবস আমাদের তন্তুবায়দের সাহায্য করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এর মাধ্যমে #MyHandloomMyPride ভাবনাকে প্রসারিত করে। আসুন আমরা সবাই স্থানীয় তাঁত সামগ্রী কিনি”!

অলিম্পিক পদকজয়ী সাইখোম মীরাবাঈ চানুর একটি ট্যুইটকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী আরেকটি ট্যুইট বার্তায় বলেছেন, “বিগত কয়েক বছর ধরে হস্তচালিত তাঁতের প্রতি নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। @mirabai_chanu, #MyHandloomMyPride ভাবনাকে সমর্থন করছেন দেখে আমি আনন্দিত। আমি আশাবাদী আত্মনির্ভর ভারত গঠনের জন্য হস্তচালিত তাঁত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi offers prayers at Seychelles' Arulmigu Navasakthi Vinayagar temple

Media Coverage

PM Modi offers prayers at Seychelles' Arulmigu Navasakthi Vinayagar temple
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 জুন 2026
June 29, 2026

PM Modi Advancing National Strength Through Unity, Innovation and Janbhagidari