প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল বারাণসীতে বাবা বিশ্বনাথ ধামের উদ্বোধনের পর তাঁর ব্যস্ততা অব্যাহত রয়েছে। সেখানে তিনি পুজো দিয়েছেন এবং গঙ্গায় পুণ্যস্নান সেরেছেন। পরে, সন্ধ্যায় প্রধানমন্ত্রী গঙ্গা আরতিতেও অংশ নেন।
 
গঙ্গা আরতি সম্পর্কে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, কাশীর আরতি সর্বদা নতুন শক্তিতে হৃদয়কে পূর্ণ করে তোলে। তিনি বলেন, “গঙ্গা আরতি সর্বদা অভ্যন্তরীণ আত্মাকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করে। আজ কাশীর বড় স্বপ্ন পূরণ করার পর দশাশ্মমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নিয়ে মা গঙ্গাকে প্রণাম করেছি। নমামী গঙ্গে তব পদ পঙ্কজম”।
পরে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। 
 
প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন, “এইমাত্র @বিজেপি৪ইন্ডিয়া মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে কাশীতে দীর্ঘ সময়ের বৈঠক শেষ করেছি”।
প্রধানমন্ত্রী কাশীতে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন। এক ট্যুইটে তিনি জানিয়েছেন, “কাশীতে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছি। এই পবিত্র শহরের জন্য সম্ভাব্য সর্বোত্তম পরিকাঠামো তৈরিতে আমরা সবরকম প্রয়াস চালাবো”।
প্রধানমন্ত্রী রেল স্টেশন পরিদর্শন করেন। তিনি বলেন, “পরের স্টপেজ …. বেনারস স্টেশন। আমরা রেল সংযোগ বাড়ানোর পাশাপাশি, পরিচ্ছন্ন, আধুনিক এবং যাত্রী-বান্ধব রেল স্টেশন নিশ্চিত করতে কাজ করছি”।
গভীর রাতে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করা প্রধানমন্ত্রীর কাজের ধরণ। সাধারণ মানুষের যাতে ন্যূনতম আসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাখা হয়। তিনি উৎসাহী মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর থেকেই বোঝা যায় যে, প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের কতটা উৎসাহ ও ভালোবাসা রয়েছে। এই পরিদর্শনের সময় স্থানীয় সাংসদ সদস্যও উপস্থিত ছিলেন। 
Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's offshore tech hubs hit $98.4 bn revenue in FY26, says report

Media Coverage

India's offshore tech hubs hit $98.4 bn revenue in FY26, says report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 6 মে 2026
May 06, 2026

New India, New Pride: When Self-Reliance Meets Results — A Tribute to PM Modi