নতুন দিল্লিতে জি-২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর শ্রী ওলাফ শলৎজ – এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় সফরের পর জার্মান চ্যান্সেলরের এটি দ্বিতীয় ভারত সফর। 
জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করায় চ্যান্সেলর শলৎজ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এই সময়কালে জার্মানী ভারতকে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। জি-২০ গোষ্ঠীর বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে জার্মানীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। 
দুই নেতা উভয় দেশের দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করেন। এছাড়াও, প্রতিরক্ষা, পরিবেশ-বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, দক্ষ মানবসম্পদের আদান-প্রদান এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও দৃঢ় করার বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন। 
উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। 
প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর’কে আগামী বছর আন্তঃসরকারি কমিশনের পরবর্তী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য ভারতে আসার আমন্ত্রণ জানান। 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI

Media Coverage

India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 মে 2026
May 30, 2026

Viksit Bharat in Motion: How PM Modi is Building a Self-Reliant Global India”