আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র (এমএসএমই) একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করে, আমরা এই ক্ষেত্রটিকে লালন ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
গত ১০ বছর ধরে সংস্কার, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশের প্রতি তার সুদৃঢ় অঙ্গীকার ভারত ধারাবাহিকভাবে দেখিয়ে আসছে: প্রধানমন্ত্রী
এই ধারাবাহিকতা ও সংস্কারের সুনিশ্চয়তা আমাদের শিল্পমহলে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছে: প্রধানমন্ত্রী
আজ বিশ্বের প্রতিটি দেশই ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে চায়: প্রধানমন্ত্রী
আমাদের উৎপাদন খাতের এই অংশীদারিত্বের সর্বাধিক সুবিধা নিতে এগিয়ে আসা উচিত: প্রধানমন্ত্রী
আমরা আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়েছি এবং সংস্কারের গতি আরও ত্বরান্বিত করেছি: প্রধানমন্ত্রী
আমাদের প্রচেষ্টা অর্থনীতিতে কোভিডের প্রভাব হ্রাস করেছে, ভারতকে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করতে সাহায্য করেছে: প্রধানমন্ত্রী
ভারতের উৎপাদন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একে আরও এগিয়ে নিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী
গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা উদ্ভাবনী পণ্য উৎপাদনের ওপর জোর দিতে পারি, বর্তমান পণ্যগুলিতে মূল্য সংযোজন করতে পারি: প্রধানমন্ত্রী
ভারতের উৎপাদন ও শিল্প বিকাশের মেরুদণ্ড হল আমাদের এমএসএমই ক্ষেত্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন বিষয়ের ওপর বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিলেন। আলোচ্যের মধ্যে ছিল বিকাশের চালিকাশক্তি হিসেবে এমএসএমই, উৎপাদন, রপ্তানি, পরমাণুশক্তি মিশন এবং নিয়ন্ত্রণবিধ, বিনিয়োগ এবং ইজ অফ ডিয়িং বিজনেস সংক্রান্ত সংস্কার। প্রধানমন্ত্রী বলেন, সরকারের তৃতীয় মেয়াদে প্রথম পূর্ণাঙ্গ বাজেট নানা দিক থেকেই বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু ক্ষেত্রেই সরকারের গৃহীত পদক্ষেপ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রত্যাশার তুলনায় বেশি। উৎপাদন এবং রপ্তানি ক্ষেত্রে এই বাজেটে একাধিক তাৎপর্যপূর্ণ ঘোষণা হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে সংস্কার প্রক্রিয়া, আর্থিক শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশের প্রশ্নে দেশের দায়বদ্ধতা প্রতিফলিত। এর সুবাদে শিল্পমহলে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। উৎপাদন এবং রপ্তানি ক্ষেত্রকে আরও প্রসারিত করে তোলার জন্য তিনি এবিষয়ে কর্মরত প্রতিটি পক্ষের কাছে আবেদন রেখেছেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন ভারতের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক অংশিদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। 

 

কয়েক বছর আগে চালু হওয়া জনবিশ্বাস আইনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এবং প্রাদেশিক স্তরে বাণিজ্য জগতের ওপর অবাঞ্ছিত বোঝা সরিয়ে নিতে ৪০ হাজারেরও বেশি বিধিনিয়ম বাতিল করা হয়েছে। এর ফলে, ইজ অফ ডুয়িং বিজনেসের প্রশ্নে ইতিবাচক প্রভাব পড়েছে। আয়কর ক্ষেত্রেও সরলীকরণের পথে হাঁটা হচ্ছে এবং তৈরি হয়ে উঠছে জনবিশ্বাস বিল ২.০। শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মপ্রণালীর জটিলতা অপসারণ করতে প্রযুক্তির ব্যবহারে জোর দেন প্রধানমন্ত্রী। 

সারা বিশ্বে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আঙিনায় ভারত এখন বিকাশভূমি হিসেবে স্বীকৃতি আদায় করে নিচ্ছে। কোভিড অতিমারীর সময় সারা বিশ্বের বিকাশ হার কমে গেলেও ভারতে ঠিক তার উল্টোটা হয়েছে। এর মূলে রয়েছে আত্মনির্ভর ভারতের ধারণা এবং সংস্কার ক্ষেত্রে উপযুক্ত উদ্যোগ। অস্থির বিশ্বে সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা যে কোন সময় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্ভরযোগ্য শরিকের প্রয়োজনীয়তা এখন আরও বেশি করে অনুভূত। বর্তমান সরকার শিল্প মহলের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে প্রধানমন্ত্রী জানান। 

বর্তমানে ১৪টি ক্ষেত্র পিএলআই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছে এবং এর সুবাদে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগের জেরে ১৩ লক্ষ কোটি টাকা মূল্যের উৎপাদন হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। 

ভারতের বিকাশ যাত্রায় গবেষণামূলক উদ্যোগের প্রাসঙ্গিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনমূলক উদ্যোগ উন্নয়নের গুরুত্বপূর্ণ চাবিকাঠি। খেলনাপাতি, জুতো এবং চর্মজ পণ্যের উৎপাদনে ভারত বিশ্বের দেশগুলির মধ্যে প্রথম সারিতে। চিরাচরিত শিল্পপণ্যের উৎপাদন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বিপ্লব আনতে পারে বলে তিনি মনে করেন। 

 

অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র (এমএসএমই) ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। এই ক্ষেত্রের প্রসার কর্মসংস্থানের প্রসারে বিশেষ ভাবে সহায়ক। ১৪ বছর পর এমএসএমই-র সংজ্ঞা পুনর্মার্জিত হয়েছে এবং এর ফলে নিজেদের কাজের পরিধি আরও বাড়িয়ে তুলতে এই ধরনের উদ্যোগপতিরা আরও উৎসাহিত হবেন বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেছেন। দেশে এমএসএমই-র সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। এমএসএমই ক্ষেত্রের প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১০ বছর আগে এই খাতে প্রদত্ত ঋণের পরিমাণ ছিল প্রায় ১২ লক্ষ কোটি টাকা। বর্তমানে এই অঙ্কটি প্রায় ৩০ লক্ষ কোটি টাকা। এই বাজেটে এমএসএমই সংস্থাগুলির ঋণ বাবদ গ্যারান্টির পরিমাণ দ্বিগুণ হয়ে ২০ কোটি টাকা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া মূলধনের চাহিদা মেটাতে ৫ লক্ষ টাকার ঋণ সীমা পর্যন্ত চাহিদা ভিত্তিক ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। ক্ষুদ্র সংস্থাগুলির ঋণের চাহিদা মেটাতে বিগত ১০ বছরে মুদ্রা যোজনা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই যোজনার আওতায় ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্যারান্টির প্রয়োজন না থাকায় অণুশিল্প সংস্থাগুলি বিশেষ ভাবে উপকৃত হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি আরও বলেন, মহিলা এবং তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত ৫ লক্ষ নতুন উদ্যোগপতি ২ কোটি টাকা ঋণ পাবেন। এঁদের সঠিক পথে পরিচালিত করা শিল্পমহলের দায়িত্ব বলে প্রধানমন্ত্রী মনে করেন। 

 

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের প্রসারে রাজ্যগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরি হলে লগ্নির পথ সুগম হয়ে ওঠে। যে সব রাজ্যের নীতি বাণিজ্য বান্ধব, সেখানে বিনিয়োগ এসেছে  বেশি। 

নীতি, প্রকল্প এবং নির্দেশিকা প্রণয়নে প্রাসঙ্গিক সব পক্ষের সমন্বয় ও আদান-প্রদানের ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian scientists break a century-old limit on turning heat into electricity

Media Coverage

Indian scientists break a century-old limit on turning heat into electricity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Italian PM Giorgia Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy's postwar history
September 04, 2026

Prime Minister Shri Narendra Modi today congratulated Italian Prime Minister Giorgia Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy's postwar history.

The Prime Minister stated that this milestone is a reflection of the trust and confidence of the Italian people in her leadership. He further noted that her friendship has been instrumental in strengthening the India-Italy Special Strategic Partnership, adding that he looks forward to continuing their close cooperation to build a prosperous future for the people of both countries. He extended his best wishes for her continued success in the years ahead.

In a post on X, the Prime Minister shared:

"Congratulations to my friend Prime Minister Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy's postwar history. This milestone is a reflection of the trust and confidence of the Italian people in her leadership.

Her friendship has also been instrumental in strengthening the India-Italy Special Strategic
Partnership and I look forward to continuing our close cooperation to build a prosperous future for the people of our countries.

My best wishes for her continued success in the years ahead.

@GiorgiaMeloni"