PM Modi to visit Gujarat, join in several programmes
PM Modi to take part in the centenary celebrations of Sabarmati Ashram
PM Modi to join the Samajik Adhikarita Shivir and interact with Divyangjans
PM Modi to inaugurate the integrated sports & entertainment ‘Arena Project’

প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী বর্তমানে দু’দিনের সফরে গুজরাটে রয়েছেন।ঐ রাজ্যে তাঁর সফরসূচিসম্পর্কে কয়েকটি ট্যুইট বার্তায় বুধবারতিনি বলেছেন  : 

  
“আগামীকালথেকে আমি দু’দিনের জন্য গুজরাট সফর করব। আমেদাবাদ, রাজকোট, মোদাসা এবং গান্ধীনগরেআমার কর্মসূচি রয়েছে।  

  প্রথম দুটিকর্মসূচির আয়োজন করা হয়েছে সাবরমতী আশ্রমে। আশ্রমের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগদেওয়ার জন্য আমি বিশেষভাবে আগ্রহী।  

  সাবরমতীআশ্রমে আমার দ্বিতীয় কর্মসূচিটি হল মহাত্মা গান্ধীর গুরু শ্রীমদ্‌ রাজচন্দ্রজিরসার্ধ শত জন্মবার্ষিকী উদযাপন।  

  পরে, আমি রওনা হব রাজকোটের উদ্দেশ্যে। সেখানে সামাজিক অধিকারিতাশিবিরে যোগদান করে দিব্যাঙ্গ ভাই-বোনদের সঙ্গে এক আলাপচারিতায় আমি মিলিত হব।  

  এরপর, আমিউপস্থিত থাকব আজি বাঁধের এক কর্মসূচিতে। সেখানে জল ও সেচ সম্পর্কিত বিভিন্নপ্রকল্প উৎসর্গ করা হবে জাতির উদ্দেশে।  

  ৩০ তারিখসকালে মোদাসায় ভাত্রক, মাজুম এবং মেসো বাঁধকে ভিত্তি করে যে জল সরবরাহকর্মসূচিগুলি গড়ে তোলা হচ্ছে, তা রাজ্যবাসীর উদ্দেশে উৎসর্গ করা হবে।  

  বস্ত্রশিল্পকেসহায়তাদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। দেশবাসীরঅনেকেরই কর্মসংস্থানের সুযোগ ঘটবে তাতে।  

  ঐদিনইঅর্থাৎ, ৩০ তারিখ সন্ধ্যায় এক সুসংবদ্ধ ক্রীড়া ও বিনোদন প্রকল্প ‘অ্যারিনাপ্রোজেক্ট’-এর উদ্বোধন করব আমি।”