প্রধানমন্ত্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার সংকল্প অনুযায়ী ২০২২ সালের মধ্যে কোন পরিবারই গৃহহীন থাকবে না
প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রকল্প আয়ুষ্মান ভারত ও সুগম্য ভারত অভিযানের অগ্রগতি পর্যালোচনা করেন
প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে বর্ষাকালে জল সংরক্ষণ বিষয়ে রাজ্যগুলিকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে গতকাল নতুন দিল্লীতে ৩০তম প্রগতি বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্ষেত্রে সরকারের ইতিবাচক পদক্ষেপ এবং সময়মতো তা রূপায়ণের লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নতুন সরকারের এটিই ছিল প্রথম প্রগতি বৈঠক।

এর আগের ২৯ তম প্রগতি বৈঠকে ২৫৭টি প্রকল্পের জন্য যে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছিল। একইসঙ্গে ৪৭টি পরিকল্পনা বা কর্মসূচি নিয়েও পর্যালোচনা করা হয়েছিল। ১৭টি ক্ষেত্রে ২১টি বিষয়ে গণ অভিযোগের সমাধান নিয়েও পর্যালোচনা হয়েছিল সেই বৈঠকে।

প্রধানমন্ত্রী গতকাল ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নিয়ে বিভিন্ন অভিযোগের কি সমাধান হয়েছে তা খতিয়ে দেখেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন কেন্দ্রীয় সরকার সংকল্প অনুযায়ী ২০২২ সালের মধ্যে কোন পরিবারই গৃহহীন থাকবে না। এই লক্ষ্যপূরণের জন্য কোন বাধা এলে তা দূর করে প্রত্যেক আধিকারিককে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে অর্থ পরিষেবা দপ্তর নিয়ে গণ অভিযোগের সমাধান বিষয়টিও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।

আয়ুষ্মান ভারতের কাজও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ৩৫ লক্ষেরও বেশি সুবিধাভোগী হাসপাতালে ভর্তির সময় এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং ১৬ হাজার হাসপাতাল এপর্যন্ত এই প্রকল্পের আওতায় এসেছে। আগামী দিনে এই প্রকল্পের আরও উন্নতির সঙ্গে সঙ্গে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারগুলির কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশেষভাবে উন্নয়নে আগ্রহী জেলাগুলিতে এই প্রকল্পের লাভ এবং সুফল নিয়ে একটি সমীক্ষা করা দরকার। এই প্রকল্পের অপব্যবহার এবং কিভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে, তা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও জানতে চান প্রধানমন্ত্রী।

সুগম্যা ভারত অভিযান প্রকল্পের পর্যালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, দিব্যাঙ্গজনেরা জনসমক্ষে (পাবলিক প্রেমিসেস) সবরকম সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা তার প্রত্যুত্তর (ফিডব্যাক) সংগ্রহ করার জন্য প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। দিব্যাঙ্গজনদের সবরকম সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে আরও বেশী সচেতন এবং আগ্রহী হতে হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

জলশক্তির গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে বর্ষাকালে জল সংরক্ষণ বিষয়ে রাজ্যগুলিকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।

রেল ও সড়ক ক্ষেত্রে ৮টি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, হিমাচলপ্রদেশ এবং গুজরাটে।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India solar capacity to quadruple, wind to triple over decade: Power ministry adviser

Media Coverage

India solar capacity to quadruple, wind to triple over decade: Power ministry adviser
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Mr. Anutin Charnvirakul on his election as Prime Minister of the Kingdom of Thailand
March 20, 2026

Prime Minister Shri Narendra Modi today extended his heartiest congratulations to Mr. Anutin Charnvirakul on his election as the Prime Minister of the Kingdom of Thailand.

The Prime Minister expressed his keen interest in working closely with the new Thai leadership to further strengthen the multifaceted India-Thailand Strategic Partnership. Shri Modi noted that the ties between the two nations are deeply rooted in a shared civilizational heritage, close cultural connections, and vibrant people-to-people ties. He further affirmed that India and Thailand remain united in their shared aspirations for peace, progress, and prosperity for their respective peoples.

The Prime Minister wrote on X:

"Heartiest congratulations to Mr. Anutin Charnvirakul on his election as Prime Minister of the Kingdom of Thailand. I look forward to working closely with him. Together, we will further deepen the multifaceted India-Thailand Strategic Partnership. Our ties are rooted in shared civilisational heritage, close cultural connect and vibrant people-to-people ties. India and Thailand remain united in our shared aspirations for peace, progress and prosperity for our peoples."