অটলজিকে সমাজের সব শ্রেণীর জনগণ শ্রদ্ধা করতেন: প্রধানমন্ত্রী মোদী
বহু বছর ধরেই অটলজি কন্ঠস্বর জনগণের কন্ঠস্বর ছিল। বক্তা হিসাবে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী: প্রধানমন্ত্রী মোদী
রাজনৈতিক জীবনের এক দীর্ঘ সময়ে অটলজি বিরোধী বেঞ্চেই অতিবাহিত করেছেন। তা সত্ত্বেও সর্বদাই তিনি দেশের স্বার্থে কথা বলেছেন: প্রধানমন্ত্রী
অটলজি সর্বদাই গণতন্ত্রকে প্রাধান্য দিতে চেয়েছেন: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর সম্মানে একটি স্মারক কয়েন প্রকাশ করেছেন। 

অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শ্রী বাজপেয়ী আমাদের মধ্যে আর নেই, মন এখনও তা বিশ্বাস করতে চায় না। বিশেষ এই ব্যক্তিত্বকে সমাজে সব শ্রেণীর জনগণ শ্রদ্ধা করতেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরেই শ্রী বাজপেয়ীর কন্ঠস্বর জনগণের কন্ঠস্বর ছিল। বক্তা হিসাবে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। প্রধানমন্ত্রী বলেন, শ্রী বাজপেয়ী ছিলেন আমাদের দেশের অন্যতম সংগঠক।

রাজনৈতিক জীবনের এক দীর্ঘ সময়ে বাজপেয়ী বিরোধী বেঞ্চেই অতিবাহিত করেছেন। তা সত্ত্বেও সর্বদাই তিনি দেশের স্বার্থে কথা বলেছেন, বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, শ্রী বাজপেয়ী সর্বদাই গণতন্ত্রকে প্রাধান্য দিতে চেয়েছেন।

শ্রী বাজপেয়ী এখনও সকলের অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে শ্রী মোদী আস্থা ব্যক্ত করেন।

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s pharma exports cross $28 bn till February, likely to end up with growth in rupee terms in FY26

Media Coverage

India’s pharma exports cross $28 bn till February, likely to end up with growth in rupee terms in FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 5 এপ্রিল 2026
April 05, 2026

From Aatmanirbhar to Viksit Bharat: PM Modi’s Leadership Powers India’s Multi-Sector Triumph