চার বছর আগে কেউ ভাবেনি যে একদিন হেলিকপ্টার কেলেঙ্কারির এতো বড়ো ক্রীড়নক ক্রিশ্চিয়েন মিশেলকে ভারতে আনা যাবে: প্রধানমন্ত্রী মোদী
আমাদের দেশে একটি মনবৃত্তি গড়ে উঠেছে যে, যখনই কেউ সরকারের বিরুদ্ধে আরোপ লাগিয়ে আদালতে যায়, তখন মনে করা হয় যে সরকার ভুল আর অভিযোগকারী ঠিক। কিন্তু কিন্তু এই প্রথমবার দুর্নীতির অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে: প্রধানমন্ত্রী
আজ ভারত এমন একটি দেশ যা কখনও থামবে না, নীতি নিয়ন্ত্রিত প্রশাসন এবং সংকল্প হিসেবে নেওয়া স্বচ্ছ নীতিকে সম্বল করে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মোদী
আমার চিন্তা ও লক্ষ্য অত্যন্ত স্পষ্ট - বিশ্বের সর্ববৃহৎ নবীন প্রজন্মের মানুষের দেশ ছোট স্বপ্ন দেখে বাঁচতে পারেনা: প্রধানমন্ত্রী মোদী
ছেলেমেয়েদের পড়াশোনা, নবীন প্রজন্মের কর্মসংস্হান, বয়স্কদের ঔষধপত্র, কৃষকদের জন্য সেচের ব্যবস্থা, প্রত্যেক মানুষের অভাব-অভিযোগ শোনা- এই লক্ষ্যগুলি সাধনের জন্য আমাদের প্রতিটি মুহূর্ত সমর্পিত: প্রধানমন্ত্রী মোদী
২০১৪ সালের আগে দেশে মোবাইল ফোন নির্মাণকারি কোম্পানীর সংখ্যা ছিল মাত্র দুই। আর আজ দেশে মোবাইল ফোন নির্মাণকারি কোম্পানীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২০ থেকেও বেশি হয়েছে: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মুম্বাইয়ে রিপাবলিক টিভি আয়োজিত সভায় ভাষণ দেন।

মুম্বাইয়ে গতকাল এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবনহানিতে তিনি দুঃখ প্রকাশ করেন।

এক প্রগতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বার্থে তিনি ইতিবাচক সংবাদের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ভারত’কে বিজ্ঞান, উদ্ভাবন, ক্রীড়ার মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

শ্রী মোদী বলেন, ‘দ্রুত বিকাশশীল ভারত’ – এই শব্দবন্ধটি ১৩০ কোটি ভারতবাসীর প্রাণস্পন্দনকেই প্রতিফলিত করে।

তিনি আরও বলেন, কয়েক বছর আগেও ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের প্রগতিকে কল্পনার মতো মনে হ’ত। একইভাবে, সহজে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তোলার সূচকে ভারতের উত্থানের বিষয়টিও কল্পনাতীত ছিল। তিনি দৃষ্টান্ত-স্বরূপ বলেন, অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িতদের কিভাবে আজ বিচারের আঙিনায় নিয়ে আসা হচ্ছে। স্বচ্ছতা থেকে কর ক্ষেত্রে সংস্কারের মতো কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিভাবে এই উদ্যোগগুলি বিগত চার বছরে পরিবর্তন নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকার এখন নীতি-চালিত প্রশাসন এবং প্রত্যাশিত স্বচ্ছ নীতির মাধ্যমে এগিয়ে চলেছে। পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাসিক ‘প্রগতি’ বৈঠকের মাধ্যমে তিনি স্বয়ং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এ ধরণের পর্যালোচনা বৈঠকের ফলস্বরূপ ১২ কোটি লক্ষ মূল্যের বিভিন্ন প্রকল্পের রূপায়ণে গতি সঞ্চারিত হয়েছে।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, সঠিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আইন-শৃঙ্খলার বিষয়টি দেখভাল করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি ঋণ শোধে অক্ষমতা এবং দেউলিয়াবিধির কথা বিশেশভাবে উল্লেখ করেন।

ভারতে বৈদেশিক নীতি এখন জাতীয় স্বার্থ বজায় রেখে পরিচালিত হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রভাব এখন আন্তর্জাতিক মঞ্চেও প্রতিফলিত হচ্ছে।

শ্রী মোদী ইঙ্গিত দেন যে, খুব শীঘ্রই বিলাসবহুল সামগ্রীর ওপর ২৮ শতাংশ হারে জিএসটি লাগু হবে। সাধারণ মানুষের ব্যবহার্য নিত্য-সামগ্রীর ক্ষেত্রে জিএসটি-র হার ১৮ শতাংশ বা তার কম করার লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস নেওয়া হচ্ছে। 

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance

Media Coverage

India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 জুন 2026
June 19, 2026

Appreciation for India’s Domestic Growth and Rising Global Influence under PM Modi’s Leadership