This is a major push towards better infrastructure and seamless connectivity across Telangana: PM
Today, India is advancing on the Reforms Express; Simultaneously, the India of today is constructing modern infrastructure: PM
Our textile legacy once powered India’s global economy; the PM MITRA Park in Warangal will accelerate the nation's textile revolution: PM
Over the past 12 years, modern connectivity has also been a major priority for the Government of India; Unprecedented investment is being made in every mode of connectivity: PM
Energy security is a global priority today; therefore, the Union Government is making unprecedented investments to strengthen India’s energy security: PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তেলেঙ্গানার হায়দরাবাদে প্রায় ₹৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী হায়দরাবাদের রূপান্তরমূলক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এটি জাতীয় ও বৈশ্বিক—উভয় ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেলেঙ্গানা এবং সমগ্র দেশের দ্রুত উন্নয়নে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে তিনি বলেন, আজ শুরু হওয়া একাধিক বৃহৎ প্রকল্প তেলেঙ্গানাকে একটি প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই প্রকল্পগুলির উদ্বোধনের ফলে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী হবে। তিনি এই প্রকল্পগুলির জন্য তেলেঙ্গানার জনগণকে অভিনন্দন জানান।

বিভিন্ন ক্ষেত্রে আধুনিক পরিকাঠামো নির্মাণের পাশাপাশি সংস্কারের এক্সপ্রেসপথে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জহিরাবাদ শিল্পাঞ্চল এই রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা শিল্প করিডর গড়ে তোলার জন্য ভারত সরকারের জাতীয় মিশনের প্রতীক। তিনি জানান, গড়ে ওঠা এই কমপ্লেক্সটি একটি “ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি” হিসেবে কাজ করবে, যেখানে বিশ্বমানের পরিকাঠামো, উৎকৃষ্ট বিদ্যুৎ সরবরাহ এবং আধুনিক আইসিটি নেটওয়ার্ক থাকবে। এর ফলে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা পাবেন। বিপুল আর্থিক বিনিয়োগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই পরিকাঠামো গড়ে তুলবে, যা তেলেঙ্গানা ও হায়দরাবাদের হাজার হাজার যুবকের কর্মসংস্থানের পথ খুলে দেবে। এর বহুমুখী ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, “এখানে উৎপাদিত যানবাহন, যন্ত্রপাতি এবং এই অঞ্চলে গড়ে ওঠা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তেলেঙ্গানার শ্রমিক ও কৃষক—উভয়কেই শক্তিশালী করবে।”

ভারত একসময় বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী কেন্দ্র ছিল এবং সেই সময়ে বস্ত্রশিল্প দেশের রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল—এই ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, আধুনিক উদ্যোগের মাধ্যমে এই কৌশলগত ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, ওয়ারাঙ্গলের পিএম মিত্র পার্ক দেশের বস্ত্রশিল্পে এক নতুন বিপ্লবের সূচনা করবে এবং এখানে যুক্ত শিল্প ইউনিটগুলি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে পিএলআই প্রকল্পের পূর্ণ সুবিধা পাবে। প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই উপকৃত সংস্থাগুলি পিএলআই প্রকল্পের সুবিধা গ্রহণ শুরু করেছে। শ্রী নরেন্দ্র মোদি বলেন, “এই টেক্সটাইল পার্ক বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে, বিশেষ করে আমাদের মা-বোন ও কন্যাদের জন্য।”

সড়ক, রেল এবং বিমানবন্দর-সহ আধুনিক সংযোগ পরিকাঠামো নির্মাণে গত ১২ বছরে ভারত সরকারের নজিরবিহীন বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শুধুমাত্র জাতীয় সড়ক উন্নয়নের জন্যই প্রায় ১লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, এই জাতীয় উদ্যোগ থেকে তেলেঙ্গানা উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে এবং গত ১২ বছরে রাজ্যের জাতীয় সড়ক নেটওয়ার্ক দ্বিগুণ হয়েছে। তেলেঙ্গানা-কর্ণাটক জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের তাৎক্ষণিক সুফলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে যাত্রার সময় কমবে এবং পরিবহণ ব্যয়ও হ্রাস পাবে। নরেন্দ্র মোদি বলেন, “তেলেঙ্গানা ও কর্ণাটককে সংযুক্ত করা জাতীয় সড়কের সম্প্রসারণ সাধারণ মানুষের যাতায়াতে বিরাট সুবিধা এনে দেবে।”

২০১৪ সালের আগে এবং বর্তমান সময়ে তেলেঙ্গানায় রেলে বিনিয়োগের তুলনা করে প্রধানমন্ত্রী জানান, অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ২০১৪ সালের আগে রেল বাজেট ছিল ১ হাজার কোটি টাকারও কম, অথচ বর্তমানে শুধুমাত্র তেলেঙ্গানার জন্যই বার্ষিক রেল বরাদ্দ ৫.৫ হাজার কোটি টাকারও বেশি। তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ৫০ হাজার কোটি টাকার রেল প্রকল্প একযোগে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তেলেঙ্গানায় পাঁচটি বন্দে ভারত এবং ছয়টি অমৃত ভারত ট্রেন চালুর কথাও তিনি উল্লেখ করেন, যা আধুনিক রেল পরিবহণে এক যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। কাজিপেট-বিজয়ওয়াড়া মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের কয়েকটি অংশের উদ্বোধন এবং কাজিপেট রেল আন্ডার বাইপাস লাইনের উৎসর্গের প্রসঙ্গে শ্রী মোদি বলেন, “এই সুবিধাগুলি যাতায়াতকে আরও সহজ করবে এবং পণ্য পরিবহণের গতি বাড়াবে।”

একবিংশ শতাব্দীর বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তার গুরুত্বের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজকের বিশ্বে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটলে সমগ্র অর্থনৈতিক কার্যকলাপ থমকে যেতে পারে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের প্রতিটি মানুষই জ্বালানি নিরাপত্তার কৌশলগত গুরুত্ব উপলব্ধি করছে। প্রধানমন্ত্রী জানান, ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে ভারত সরকার নজিরবিহীন বিনিয়োগ করছে এবং মালকাপুরে ইন্ডিয়ান অয়েলের নতুন টার্মিনালের উদ্বোধন সেই দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটির আঞ্চলিক উন্নয়নে দীর্ঘমেয়াদি গুরুত্বের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, “এই টার্মিনাল তেলেঙ্গানার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ করবে এবং সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

সাম্প্রতিক বছরগুলিতে সৌরশক্তি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলির অন্যতম হিসেবে ভারতের উত্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী পেট্রোলে ইথানল মিশ্রণের ক্ষেত্রেও অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, কীভাবে সর্বজনীন এলপিজি সংযোগ নিশ্চিত করার প্রাথমিক উদ্যোগ ধাপে ধাপে সস্তা পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং দেশজুড়ে সিএনজি-ভিত্তিক ব্যবস্থার প্রসারের দিকে এগিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের বিস্তৃত উদ্যোগগুলির ফলেই ভারত বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তিনি জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, আমদানি করা জ্বালানি পণ্য শুধুমাত্র প্রকৃত প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। বৈদেশিক মুদ্রা সঞ্চয় এবং যুদ্ধজনিত সংকটের নেতিবাচক প্রভাব কমানোর প্রসঙ্গে শ্রী মোদি বলেন, “বিদেশি মুদ্রা সাশ্রয় এবং যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাব কমাতে আমাদের প্রয়োজন অনুযায়ীই জ্বালানির ব্যবহার করতে হবে।”

তেলেঙ্গানার যুবসমাজকে নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষার নির্মাতা এবং রাজ্যের কৃষকদের নতুন আশার প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্প, এমএসএমই এবং স্টার্টআপ ক্ষেত্রও উন্নত তেলেঙ্গানা গড়ে তুলতে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, তেলেঙ্গানার উন্নয়ন জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ এবং রাজ্যের অগ্রগতির সঙ্গে দেশের অগ্রগতি সরাসরি যুক্ত। তেলেঙ্গানার প্রতিটি পরিবারকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ভারত সরকার উন্নয়নমূলক প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন যে, “কারণ তেলেঙ্গানার উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন।”

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates

Media Coverage

PMAY-U Nears 1.25 Crore Homes: Top 10 States With The Highest PMAY-U Completion Rates
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM chairs 52nd PRAGATI Meeting
June 24, 2026
PM reviews four key infrastructure projects worth around ₹30,000 crore spanning four states across Road, Power, Industrial Corridor and Metro Rail sectors
PM emphasises use of PM GatiShakti National Master Plan and timely updation of project, utility and infrastructure data on the portal for efficient planning
PM asks Ministries and State Governments to resolve pending issues in a mission-mode manner and ensure close monitoring
PM reviews TB Mukt Bharat Abhiyan and emphasizes need to leverage latest digital technologies including AI
PM reviews grievances related to Cyber Crime and Digital Arrest and stresses timely action, coordinated response and e-Zero FIR registration mechanism

Prime Minister Shri Narendra Modi chaired the 52nd meeting of PRAGATI, the ICT-enabled, multi-modal platform aimed at fostering Pro-Active Governance and Timely Implementation, by seamlessly integrating efforts of the Central and State Governments, earlier today at Seva Teerth.

During the meeting, the Prime Minister reviewed four critical infrastructure projects across the Road, Power, Industrial Corridor and Metro Rail sectors, covering four States and costing around ₹30,000 crore. These projects, important for economic growth, regional connectivity, industrial development and public welfare, were reviewed with focus on timelines, inter-agency coordination, issue resolution and timely completion.

Prime Minister underlined that delays in infrastructure projects not only lead to cost escalation, but also deprive people and industries of timely benefits. He asked the concerned Ministries and State Governments to resolve pending issues in a mission-mode manner and ensure close monitoring at the highest level.

Prime Minister emphasised the use of PM GatiShakti National Master Plan for efficient planning and timely implementation of infrastructure projects. He also underlined the need for regular and timely updation of project details, utilities, infrastructure layers, clearances and other field-level information on the portal. He further emphasised that the platform must reflect the latest ground situation so that bottlenecks can be identified in advance, inter-agency coordination can be improved and decisions can be taken on the basis of reliable, real-time data.

Prime Minister reviewed TB Mukt Bharat Abhiyan and emphasised the need to leverage latest digital technologies including Artificial Intelligence. He suggested a team of NCC cadets and MY Bharat volunteers, for awareness, patient follow-up and community mobilisation.

Prime Minister also reviewed grievances related to Cyber Crime and Digital Arrest. He expressed concern over the rising misuse of digital platforms to defraud citizens and stressed that such matters require coordinated, sensitive and time-bound handling by all concerned agencies. He noted that citizens should not be made to run from one department or agency to another. He also emphasized the need for clear ownership, faster response, better coordination among law enforcement agencies, banks and digital platforms, and stronger public awareness campaigns.

Prime Minister observed that in cases involving cyber fraud, timely action is crucial to prevent financial loss and restore public confidence. He asked all stakeholders to work in close coordination to strengthen prevention, reporting, investigation and grievance redressal mechanisms. He also emphasised that States should work towards enabling e-Zero FIR mechanisms for faster registration and response in cyber fraud cases.