দেশ বর্তমানে গ্যাস ভিত্তিক অর্থনীতির দিকে ঝুঁকছে, বললেন প্রধানমন্ত্রী মোদী
পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রের বিষয়ে সামগ্রিক সমাধানে শহরে গ্যাস বন্টন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: প্রধানমন্ত্রী মোদী
কেন্দ্রীয় সরকার পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রের বিস্তার লাভের জন্য কাজ করছে: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শহরে গ্যাস বন্টন প্রকল্পের নবম পর্যায়েরশিলান্যাস করেছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবন থেকে তিনিশহরে গ্যাস বন্টন ব্যবস্থার দশম নিলাম প্রক্রিয়ারও সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নবম পর্যায়ে, ১২৯টি জেলার শহর এলাকায় গ্যাস বন্টন নেটওয়ার্ক চালু করা হয়েছে। দশম পর্বের নিলাম প্রক্রিয়ার শেষে ৪০০টি জেলা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে বলে তিনি জানান। এতে করে মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ এই প্রকল্পের আওতাভুক্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ বর্তমানে গ্যাস ভিত্তিক অর্থনীতির দিকে ঝুঁকছে। কেন্দ্রীয় সরকার এই অর্থনীতির উন্নয়নে সব দিকে নজর দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। দেশের গ্যাশ ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার, এল এন জি টার্মিনালের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গ্যাসের গ্রিড ও গ্যাশের বন্টন ব্যবস্থা আরো কার্যকর করে তুলছে।

পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রে গ্যাস নির্ভর অর্থনীতির ভূমিকা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রের বিষয়ে সামগ্রিক সমাধানে সি জি ডি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় সরকার পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রের বিস্তার লাভের জন্য কাজ করছে। এই প্রসংগে তিনি সরকার গৃহীত ইথানল ব্লেন্ডিং বায়ো গ্যাস কারখানার মত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, গত চার বছরে দেশে ১২ কোটির বেশি এল পি কি সংযোগ দেওয়া হয়েছে। শহর এলাকায় গ্যাস নেটওয়ার্ক একটি নতুন বাস্তুতন্ত্র সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন। গ্যাস নির্ভর শিল্প গড়ে ওঠার পাশাপাশি যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে ও নাগরিকদের জীবনযাত্রার মান সহজ করা সম্ভব হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিচ্ছন্ন শক্তি ও গ্যাস ভিত্তিক অর্থনীতির লক্ষ্যে পূরণে কাজ করে চলেছে। এই লক্ষ্য শুধুমাত্র নিজের জন্য নয় সমগ্র মানব জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্জন করতে হবে।



 

Click here to read PM's speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership