PM Modi congratulates Commonwealth Games medal winners

কমনওয়েলথ গেমস্‌-এ পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দিত করেছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন :

“স্বর্ণপদক জয়ী রাগালা ভেঙ্কট রাহুলের জন্য আমরা গর্বিত। আমাদেরভারোত্তোলকদের এই অনবদ্য সাফল্য ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আরও বেশিসংখ্যক তরুণদের উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।

মহিলাদের ৬৯ কিলোগ্রাম ভারোত্তোলন বিভাগে স্বর্ণপদক জয়ী পুনম যাদবকে ভারতেরঅভিনন্দন। ভারোত্তোলনের ক্ষেত্রে তাঁর নিষ্ঠা বিশেষভাবে প্রশংসনীয়”।

সফল ভারতীয় শ্যুটারদের অভিনন্দন জানিয়ে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, “২০১৮-রকমনওয়েলথ গেমস্‌-এ আমাদের শ্যুটাররা এক বিশেষ স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন।মনু ভাকর তাঁর চমৎকার ফর্ম এখনও বজায় রেখেছেন এবং সেই সঙ্গে মহিলাদের ১০ এম এয়ারপিস্তল বিভাগে একটি স্বর্ণপদকও জিতে নিয়েছেন। তাঁকেও আমার অভিনন্দন জানাই।

মহিলাদের ১০ এম এয়ার পিস্তল বিভাগে রৌপ্য পদক জয়ী হীনা সিধুর জন্য আমরাখুবই আনন্দিত। আমি তাঁকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টারজন্য।

পুরুষদের ১০ এম এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছেন আমাদেরসম্ভাবনাময় শ্যুটার রবি কুমার। তাঁর এই সাফল্যে গর্বিত প্রত্যেক ভারতীয়। ক্রীড়াক্ষেত্রে এক অনবদ্য অবদান রেখেছেন এই তরুণ শ্যুটার।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

Media Coverage

"Overwhelmed By The Warmth": PM Modi Receives Grand Welcome In Uzbekistan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 অগাস্ট 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi