PM greets people across India on various festivals

ভারতের বিভিন্ন অঞ্চলে এখন উৎসবের মরশুম। এই উপলক্ষে কয়েকটি ট্যুইট বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বাংলা নববর্ষ উপলক্ষে এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, “আমার বাঙালি বন্ধুদের জানাই শুভ নববর্ষ। আপনাদের সকলের জন্য রইল আমার পয়লা বৈশাখের শুভেচ্ছা। আগামী বছরটি আরও সুন্দর হয়ে উঠুক এই প্রার্থনা জানাই।”

অসমের বিহু উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “শুভ বোহাগ বিহু উপলক্ষে অসমবাসীকে জানাই আমার শুভেচ্ছা।”

তামিলনাড়ুতে এখন পালিত হচ্ছে পুথান্ডু। এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী বলেছেন, “পুথান্ডু উপলক্ষে আমার তামিল ভাই-বোনদের জানাই অভিনন্দন। এই বছরটি সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বহন করে আনুক এই প্রার্থনা জানাই।”

কেরলের বিশু উৎসব উপলক্ষেও সেখানকার নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক বার্তায় তিনি বলেছেন, “বিশু উৎসবের বিশেষ মুহূর্তে কেরলের অধিবাসীদের জানাই আমার শুভেচ্ছা। আগামী বছরটি আপনাদের সকলের কাছে আনন্দ ও স্বাস্থ্যময় হয়ে উঠুক এই প্রার্থনা জানাই।”

ওড়িশাবাসীকে মহা বিশুবা সংক্রান্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “মহা বিশুবা সংক্রান্তিতে ওড়িশার জনসাধারণকে জানাই আমার অভিনন্দন। আপনাদের সকল আশা আগামী বছরটিতে পরিপূর্ণতা লাভ করুক এই প্রার্থনা জানাই।”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Vande Bharat AC chair car fares much lower than those in China, Japan, France: Railway Minister Ashwini Vaishnaw

Media Coverage

Vande Bharat AC chair car fares much lower than those in China, Japan, France: Railway Minister Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 ফেব্রুয়ারি 2026
February 12, 2026

Sustainable, Strong, and Global: India's 2026 Surge Under PM Modi's Transformative Leadership