Deeply anguished by the loss of lives in the hospital fire in Odisha. The tragedy is mind-numbing: PM Modi
PM Modi assures all possible support from the Centre those injured and affected in the hospital fire in Odisha

ওড়িশার এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিরসংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অগ্নিকাণ্ডেযাঁরা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সমস্ত রকমসাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

“ ওড়িশার এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানির সংবাদেআমি গভীরভাবে উদ্বিগ্ন। এই মর্মান্তিক ঘটনা আমাদের বিমূঢ় করে দেয়। শোক-সন্তপ্তপরিবারগুলির জন্য আমি চিন্তিত।

আমি এ বিষয়ে কথা বলেছি কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডারসঙ্গে। ঘটনায় আহতদের এইম্‌স-এ স্থানান্তরের ব্যবস্থাও করতে বলেছি আমি। আহতব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমি আশা করি।

আমি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও কথা বলে আহত ওক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সকল রকম সাহায্য নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।

হাসপাতালে অগ্নিকাণ্ডের এই নিদারুণ ঘটনা সম্পর্কে আমিকথা বলেছি ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও। তাঁকে কেন্দ্রেরতরফে সম্ভাব্য সমস্ত রকম সহায়তাদানের আশ্বাস দিয়েছি আমি”।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
The entrepreneurs building a self-reliant India

Media Coverage

The entrepreneurs building a self-reliant India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 জুলাই 2026
July 21, 2026

Self-Reliance Is No Longer a Slogan — It’s Happening Across Engines, UPI, Vaccines & FDI Under the Leadership of PM Modi