প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশের প্রয়াণে বুশ পরিবার ও মার্কিন জনগণকে আমার সমবেদনা জানাই। বিশ্ব ইতিহাসে সংকটজনক পরিস্থিতির মোকাবিলায় তাঁর নেতৃত্ব বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সর্বদা গুরুত্ব দিয়েছেন। তাঁর অনুপস্থিতি সর্বদা অনুভূত হবে। তাঁর আত্মার শান্তি কামনা করি”।
Condolences to the Bush family and the people of USA on the passing away of former President George H .W. Bush. He was a leading statesman at a critical period of world history.
— Narendra Modi (@narendramodi) December 1, 2018
Former President George H. W. Bush was passionate about strong relations between India and USA. His presence will be sorely missed. May he rest in peace.
— Narendra Modi (@narendramodi) December 1, 2018


