PM condoles the demise of Marshal of the Indian Air Force Arjan Singh

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জন সিং-এরপ্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন| 

ধারাবাহিক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে,ভারতীয় বায়ুসেনার (আই.এ.এফ.) সক্ষমতা বৃদ্ধির জন্য আই.এ.এফ. মার্শাল অর্জন সিং-এরদৃঢ় সংকল্পপূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিরক্ষার সামর্থ্যে অসামান্য শক্তি প্রদানকরেছে| 

তাঁকে মহান বায়ু যোদ্ধা এবং এক অসাধারণ মানুষ হিসেবেউল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর পরিবার-পরিজন এবং তাঁর দুর্ভাগ্যপূর্ণ মৃত্যুতেশোকগ্রস্তদের সমবেদনা জানান| 

প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় বায়ুসেনার মার্শাল অর্জনসিং-এর দুর্ভাগ্যজনক প্রয়াণে দেশ শোকগ্রস্ত| দেশের প্রতি তাঁর অসাধারণ সেবাকে আমরাস্মরণ করি| 

ভারতীয় বায়ুসেনার (আই.এ.এফ.) সক্ষমতা বৃদ্ধির জন্যআই.এ.এফ. মার্শাল অর্জন সিং-এর দৃঢ় সংকল্পপূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিরক্ষারসামর্থ্যে অসামান্য শক্তি প্রদান করেছে| 

১৯৬৫ সালে ভারতীয় বায়ুসেনার মার্শাল অর্জন সিং-এরঅসামান্য নেতৃত্ব দেশ কখনও ভুলবে না| ভারতীয় বায়ুসেনা তখন উল্লেখযোগ্য পদক্ষেপদেখিয়েছিল| 

কিছুদিন আগে আমি তাঁর সঙ্গে সাক্ষাত করেছিলাম| যিনিতাঁর দুর্বল স্বাস্থ্য নিয়ে আমার ‘না’ বলা সত্বেও অভিবাদন জানানোর জন্য উঠেদাঁড়ানোর চেষ্টা করেছিলেন| এমনই ছিল তাঁর সৈনিক শৃঙ্খলা| 

এই মহান বায়ু যোদ্ধা ও অসাধারণ মানুষ আই.এ.এফ.-এরমার্শাল অর্জন সিং-এর দুর্ভাগ্যপূর্ণ মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন এবং শোকগ্রস্তদেরআমি সমবেদনা জানাই| তাঁর চির শান্তি কামনা করি (আর.আই.পি.—রেস্ট ইন পিস)|”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'Every voter had valid ID': Trump praises India polls, renews push for SAVE America Act

Media Coverage

'Every voter had valid ID': Trump praises India polls, renews push for SAVE America Act
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 18 অগাস্ট 2026
August 18, 2026

PM Modi’s 12 Years of Structural Power: Manufacturing, FTAs, Airports & Uncompromising Security