প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে টেলিফোনে কথা বললেন।
দুই নেতার মধ্যে কোভিড-১৯এর দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ভারতের চলতি প্রয়াস সহ ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের কোভিড পরিস্থিতি নিয়ে মতবিনিময় হল।     প্রধানমন্ত্রী মোদী কোভিড-১৯এর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে দ্রুত সাহায্যের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলির প্রশংসা করলেন।
তাঁরা বলেন, জুলাইয়ে সর্বশেষ শিখর সম্মেলন থেকে ভারত- ইউরোপীয় ইউনিয়ন রণকৌশলগত অংশীদারিত্ব নতুন গতির সাক্ষী থাকছে। নেতারা সহমত হন যে আগামী ৮ মে ২০২১এ ভার্চুয়াল ফরম্যাটে আসন্ন ভারত-ইউরোপীয় ইউনিয়ন নেতাদের বৈঠক একটি গুরুত্বপূর্ণ সুযোগ ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতিমধ্যেই স্থাপিত বহুমুখী সম্পর্কে আরও গতি যোগাবে।
ভারত-ইউরোপীয়ান নেতাদের এই বৈঠক ইইউ+২৭ ফরম্যাটে প্রথম বৈঠক এবং এতে প্রতিফলিত হচ্ছে ভারত ইইউ রণকৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য দুই পক্ষেরই উচ্চাশা।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India launches $1.5 billion maritime insurance pool, issues first covers

Media Coverage

India launches $1.5 billion maritime insurance pool, issues first covers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 মে 2026
May 13, 2026

Leadership That Leads by Example: PM Modi's Push for Mindful Growth, Innovation & Infrastructure