মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামের চেয়ারম্যান মিঃ জন চেম্বার্স আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গান্ধীনগরে দেখা করেন। প্রধানমন্ত্রী তাঁদের আগেকার বৈঠকগুলির কথা স্মরণ করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধনমান দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে স্বাগত জানান। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একই ধরণের কর্মসূচি গ্রহণের প্রবণতা বেড়েছে এবং দু-দেশের কৌশলগত অংশীদারিত্ব জোরালো হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ভারতে উৎপাদনশিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও বেশি পরিমাণে বিনিয়োগকে প্রধানমন্ত্রী স্বাগত জানান, এবং মেক ইন ইন্ডিয়ার সুযোগগুলি মার্কিনী সংস্হাগুলিকে বেশি করে গ্রহণ করার আহ্বান জানান।


