প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত মৈত্রী পাইপ লাইন আজ বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উদ্বোধন করবেন।

৩৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারত ও বাংলাদেশের মধ্যে এটি প্রথম আন্তঃসীমান্ত শক্তি সরবরাহকারী পাইপ লাইন। এর মধ্যে বাংলাদেশের অংশে পাইপ লাইন নির্মাণে খরচ পড়েছে ২৮৫ কোটি টাকা। এই খরচ ভারত সরকার সহায়তা অনুদান হিসেবে বহন করেছে।

এই পাপলাইনটি প্রতি বছর ১০ লক্ষ মেট্রিকটন হাইস্পীড ডিজেল সরবরাহের ক্ষমতাসম্পন্ন। বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রাথমিকভাবে ৭টি জেলায় এর মাধ্যমে হাইস্পীড ডিজেল সরবরাহ করা হবে।

ভারত থেকে বাংলাদেশে হাইস্পীড ডিজেল সরবরাহের জন্য সুস্থায়ী, নির্ভরযোগ্য, মূল্য সাশ্রয়ী এই মৈত্রী পাইপ লাইন গড়ে তোলা হয়েছে। দু-দেশের মধ্যে শক্তি নিরাপত্তা ক্ষেত্রে এই ব্যবস্থা সহযোগিতার বাতাবরণকে আরও প্রসারিত করবে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 অগাস্ট 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi