২ জুলাই ২০২৬ তারিখে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে  নতুন দিল্লিতে মুখোমুখি হন। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ার দায়িত্বশীল শক্তি এবং প্রধান জ্বালানি-ব্যবহারকারী দেশ হিসেবে জ্বালানি ক্ষেত্রের সক্ষমতা ও সুস্থায়িত্ব যৌথভাবে জোরদার করার ব্যাপার তাঁরা  অভিন্ন মত ব্যক্ত করেন।

উভয় পক্ষই জ্বালানি ক্ষেত্রের সক্ষমতা ও সুস্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে গৃহীত আঞ্চলিক উদ্যোগগুলির গুরুত্ব তুলে ধরেন; এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ভারতের সহায়তা এবং জাপানের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স’ (POWERR Asia) উদ্যোগ। নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে, ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক নিম্নলিখিত সুনির্দিষ্ট উদ্যোগগুলোর ক্ষেত্রে পারস্পরকে সহযোগিতা করবে:

১. কৌশলগত মজুত ব্যবস্থায় সহযোগিতা

উভয় পক্ষ তাদের নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে এবং উপযুক্ত ক্ষেত্রে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের মজুত ব্যবস্থা ও সঞ্চয় ব্যবস্থার বিষয়ে সুনির্দিষ্ট সহযোগিতাকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এই সহযোগিতার ক্ষেত্রে অন্যান্য বিষয়ের পাশাপাশি নিম্নলিখিত বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে:

* শিল্পক্ষেত্রের মজুত সহ জাতীয় পর্যায়ের মজুত ব্যবস্থা ও রিজার্ভ-সংক্রান্ত কার্যপদ্ধতি

* তেল উৎপাদনকারী দেশগুলির সঙ্গে বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে সমন্বয় সাধন

* জরুরি পরিস্থিতি মোকাবিলা ও বাজারের স্থিতিশীলতা রক্ষা

২. জ্বালানি-ব্যবহারকারী দেশগুলির কণ্ঠস্বর জোরদার করা

উভয় পক্ষ জ্বালানির প্রাপ্যতা ও সাশ্রয়ী মূল্যের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। এই সহযোগিতার লক্ষ্য হলো, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা বিধান, সক্ষমতা ও সুস্থায়িত্ব বৃদ্ধি এবং বাজারের অস্থিরতা প্রশমনে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তেল ও গ্যাস-ব্যবহারকারী দেশগুলির অবস্থান ও কণ্ঠস্বরকে শক্তিশালী করা। এই সহযোগিতার মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে:

* বাজারের গতিপ্রকৃতি বিষয়ক তথ্য আদান-প্রদান এবং বাজার স্থিতিশীল করার লক্ষ্যে যৌথ প্রচেষ্টা

* তৃতীয় কোনও দেশ থেকে জ্বালানি সরবরাহের সুযোগ ও সম্ভাবনা যাচাই করা

* তৃতীয় কোনও দেশের জ্বালানি ক্ষেত্রের প্রাথমিক  (অনুসন্ধান ও উত্তোলন) পর্যায়ে বিনিয়োগের লক্ষ্যে বাণিজ্যিক বিনিময়ের সুযোগ অন্বেষণ করা।

৩. জ্বালানি পরিবহনে সহযোগিতা

উভয় পক্ষই তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে একটি শক্তিশালী, স্বনির্ভর ও দক্ষ সামুদ্রিক পরিবহন ব্যবস্থাকে উভয় দেশের জ্বালানি নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পুনর্ব্যক্ত করেছে। এছাড়া, সমুদ্র পথে জ্বালানি পরিবহনের সমগ্র প্রক্রিয়ায় (ভ্যালু চেইন) যৌথ বিনিয়োগ সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সুযোগ অন্বেষণের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছে।

৪. প্রাতিষ্ঠানিক সহযোগিতা

জ্বালানি ক্ষেত্রের কারিগরি ও আর্থিক সহযোগিতা সহ সামগ্রিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীদারদের (যাদের তালিকা নিচে দেওয়া হলো) মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ তাদের আগ্রহ নিশ্চিত করেছে:

* ভারতীয় প্রতিষ্ঠানসমূহ: ইন্ডিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানিজ, ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদাররা

* জাপানি প্রতিষ্ঠানসমূহ: জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটি; জাপান ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদাররা

৫. আলোচনার মঞ্চ

এই বিবৃতিতে চিহ্নিত অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার লক্ষ্যে, উভয় পক্ষ ‘ভারত-জাপান জ্বালানি সংলাপ’-এর আওতায় ‘পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক ভারত-জাপান যৌথ কর্মীগোষ্ঠী’-এর মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। এই মঞ্চের মধ্য দিয়ে উভয় পক্ষ হালনাগাদ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগগুলি খতিয়ে দেখবে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort

Media Coverage

‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 16 অগাস্ট 2026
August 16, 2026

Aatmanirbhar Ambitions Meet Global Alliances: The Modi Doctrine in Action