প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিঃ স্কট মরিসন ২১শে মার্চ ভারত – অস্ট্রেলিয়া ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি দ্বিতীয় সম্মেলন। ২০২০-র ৪ঠা জুন প্রথম ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সম্পর্ক সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
 
আগামী ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে দুই নেতা সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বে গৃহীত বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করবেন। এই শীর্ষ সম্মেলন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পথ প্রশস্ত করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। ব্যবসা-বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ উপাদান,  দুদেশের নাগরিকদের মধ্যে যাওয়া-আসা এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে উভয় নেতা অঙ্গীকারবদ্ধ হবেন বলে ধারণা করা হচ্ছে।
 
বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশ একে-অপরকে সহযোগিতা করে থাকে।
 
কোভিড-১৯ মহামারী সত্ত্বেও বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার জগৎ, গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, জলসম্পদ ব্যবস্থাপনা, জনপ্রশাসন ও শাসনকার্যের মতো বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশ সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করে চলেছে।
 
প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী মরিসন, কোয়াড নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনের মাঝে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কোভিড-১৯ মহামারীর পর ওয়াশিংটন ডিসি-তে প্রথম ব্যক্তিগত স্তরে সাক্ষাৎ করেন। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনের ফাঁকে তাঁরা যৌথভাবে ইনফ্রাস্ট্রাকচার ফর রেজিলিয়েন্ট আইল্যান্ড স্টেটস্ (আইআরআইএস) – এর সূচনা করেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 জুন 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth