প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ক্ষমতাশালী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করেছেন।

অর্থনীতি ও কল্যাণমূলক ব্যবস্থাপনার জন্য বিশেষ ক্ষমতাশালী গোষ্ঠী পিএম গরীব কল্যাণ অন্ন যোজনার মতো বিভিন্ন প্রকল্পের সময়সীমা বাড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।  এক দেশ, এক রেশনকার্ড উদ্যোগটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় আরো বেশি সংখ্যায় মানুষ এর থেকে উপকৃত হচ্ছেন বলে আলোচনায় উঠে এসেছে। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের জন্য বীমা প্রকল্পের মেয়াদ আরো ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী, কেন্দ্রকে নিবিড় সহযোগিতামূলক কাজে সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন। এর ফলে বিনামূল্যে বন্টন করা খাদ্য শস্য়ের সুবিধা যাতে দরিদ্র মানুষেরা পান, সেটি নিশ্চিত করতে হবে। বিভিন্ন বীমার বকেয়া যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায়, শ্রী মোদী সেবিষয়েও নির্দেশ দিয়েছেন। এর ফলে মৃত ব্যক্তির ওপর যারা নির্ভরশীল ছিলেন, তাঁরা বীমার টাকা দ্রুত পাবেন।

ক্ষমতাশালী গোষ্ঠী সরবরাহ শৃঙ্খল এবং লজিস্টিক ব্য়বস্থাপনা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছে। এই মহামারির মধ্যে  প্রতিরোধমূলক  ব্যবস্থা নিয়ে  মানুষের কাছে সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে কিভাবে সহজেই পণ্য পরিবহণ করা যাবে, সে বিষয়ে নজর রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী,  পণ্য পরিবহণের ক্ষেত্রে কোনো ধরণের বাধার সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য যথাযথ পরিকল্পনার  বিষয়ে আধিকারিকদের  নির্দেশ দিয়েছেন।

বেসরকারী ক্ষেত্র, অসরকারী সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে  যে ক্ষমতাশালী গোষ্ঠী,  সমন্বয় বজায় রেখে চলছে, তারা শ্রী মোদীকে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন।  প্রধানমন্ত্রী,  সুশীল সমাজের  স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করলে কিভাবে স্বাস্থ্য ক্ষেত্রের উপর চাপ কমানো,  সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা করেছেন। এক্ষেত্রে বিশেষভাবে দক্ষ নয়, এধরণের মানুষদের  সাহায্য নেওয়ার বিষয় নিয়েও কথা হয়েছে।  অসরকারী সংগঠনগুলি রোগী, তার উপর নির্ভরশীল পরিবারের সদস্য  এবং স্বাস্থ্য পরিচর্যার  কর্মীদের মধ্যে যোগাযোগ গড়ে তুলে সাহায্য করতে পারে বলে বৈঠকে স্থির হয়েছে। প্রাক্তন সেনানীদের হোম কোয়ারাইন্টাইন থাকা মানুষদের সঙ্গে কল সেন্টারের মাধ্যমে  যোগাযোগ রেখে চলার কাজে উৎসাহ দেওয়া হয়েছে ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
The first day of school, the start of a shared responsibility

Media Coverage

The first day of school, the start of a shared responsibility
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam, pays tributes to revered Dr. Sree Sree Sree Sivakumara Swamigalu
April 01, 2026

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to the revered Dr. Sree Sree Sree Sivakumara Swamigalu, on his birth anniversary today. Shri Modi added that his incomparable contributions in the fields of education, social welfare, and spirituality will continue to inspire every generation of the nation towards selfless service.

The Prime Minister shared a Sanskrit verse-

“पिबन्ति नद्यः स्वयमेव नाम्भः
स्वयं न खादन्ति फलानि वृक्षाः।

नादन्ति सस्यं खलु वारिवाहाः
परोपकाराय सतां विभूतयः॥”

The Prime Minister wrote on X;

“मानवता के अनन्य उपासक परम पूज्य डॉ. श्री श्री श्री शिवकुमार स्वामीजी को उनकी जन्म-जयंती पर कोटि-कोटि नमन! शिक्षा, समाज कल्याण और अध्यात्म के क्षेत्र में उनका अतुलनीय योगदान देश की हर पीढ़ी को निस्वार्थ सेवा के लिए प्रेरित करता रहेगा।

पिबन्ति नद्यः स्वयमेव नाम्भः
स्वयं न खादन्ति फलानि वृक्षाः।

नादन्ति सस्यं खलु वारिवाहाः
परोपकाराय सतां विभूतयः॥”