মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটিজ (এমএসসিএস) আইন, ২০০২ – এর আওতায় এটি গঠিত হবে
সমবায় সমিতিগুলির শক্তিকে একত্রিত করে শিল্পোদ্যোগগুলিকে আরও সফল করে তোলা সম্ভব। আর এইভাবেই ‘সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি’র ধারণাটি বাস্তবায়িত হতে পারে। এ ধরনের সমিতিগুলির কাজ হবে আন্তর্জাতিক মান ও প্রেক্ষাপটকে মাথায় রেখে স্থানীয় তথা আঞ্চলিকভাবে উৎপাদন প্রচেষ্টা ও বিপণনকে ক্রমান্বয়ে প্রতিযোগিতামুখী করে তোলা
জৈব উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন কর্মপ্রচেষ্টার মধ্যে সমন্বয়সাধনের ভূমিকা পালন করবে জাতীয় পর্যায়ের সমিতিটি। উৎপাদিত পণ্যের জন্য কৃষকরা যাতে ন্যায্য ও উচিৎ মূল্য পেতে পারেন, তাও নিশ্চিত করার ক্ষেত্রে অনুঘটক হয়ে উঠতে পারে জাতীয় পর্যায়ের এই সমিতি
সমবায়ের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মডেলের মাধ্যমে "সহকার-সে-সমৃদ্ধি" লক্ষ্য অর্জনে সহায়তা করবে

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সহায়তায় রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে বিভিন্ন রাজ্যকে নিয়ে জাতীয় পর্যায়ে এক সমবায় সমিতি গঠনের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্থির হয় যে মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটিজ (এমএসসিএস) আইন, ২০০২-এর আওতায় এটি গঠিত হবে।

প্রস্তাবিত সমিতিটি বিভিন্ন সমবায় সমিতিগুলির উৎপাদনকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাজারজাত করার বিষয়ে এটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। এর ফলে দেশের সমবায় সমিতিগুলির রপ্তানি সম্ভাবনারও বিশেষ প্রসার ঘটবে। রপ্তানি সম্পর্কিত বিভিন্ন নীতি ও কর্মসূচির সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা হবে এই সমিতিটিকে। সার্বিকভাবে সরকারি নীতি ও দৃষ্টিভঙ্গিকেই কাজে লাগানো হবে এক্ষেত্রে। শুধু তাই নয়, সকলের মিলিত সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির ধারণাটিও মূর্ত হয়ে উঠবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে।

প্রস্তাবিত সমিতিটি বাস্তবায়িত হলে দেশের অন্যান্য সমবায় সমিতিগুলির উৎপাদন ও পরিষেবাকে নানাভাবে উৎসাহিত করার পরিসরও বৃদ্ধি পাবে। আর এইভাবেই আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিটিও।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India remains among best-performing major economies: S&P Global

Media Coverage

India remains among best-performing major economies: S&P Global
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 এপ্রিল 2026
April 19, 2026

Building a Stronger Bharat: Infrastructure Revolution, Economic Resilience & Inclusive Welfare Under PM Modi