প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ উত্তরপ্রদেশের বারাণসী শহরের যানজট কমানোর লক্ষ্যে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে গঙ্গার ধার বরাবর একটি সংযোগকারী করিডর গড়ে তোলার অনুমোদন দিয়েছে। ৪৬.০৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে একটি ৬ লেনের এলিভেটেড করিডর, একটি সেতু একটি ফুট ওভারব্রিজ, র‍্যাম্প/লুপ, সংযোগকারী সড়ক ও সার্ভিস রোড অন্তর্ভুক্ত রয়েছে। এ জন্য মোট মূলধনী ব্যয় হবে ১৪৪৪৭.৬৪ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় ৬০৩৭.৮৫ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের খরচ ৫৪১.১১ কোটি টাকা। 

 

এই প্রকল্পের মাধ্যমে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে সংযোগ স্থাপিত হওয়ায় শহরের রাস্তাগুলির ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার গতিবেগে চলাচলের উপযোগী এই করিডরের ফলে ওই অঞ্চলের গড় যাতায়াতের সময় ৬০ মিনিট থেকে কমে ২০ মিনিটে নেমে আসবে। অর্থাৎ ৬৭ শতাংশ সময় সাশ্রয় হবে। একইভাবে জাতীয় মহাসড়ক ১৯ থেকে কাশী রেল স্টেশন পর্যন্ত যাতায়াতের সময় ৫০ মিনিট থেকে কমে ২৫ মিনিট হবে, সময়ের সাশ্রয় হবে ৫০ শতাংশ। 

 

প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই করিডরটি বহুমুখী পরিবহণ সংযোগ আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে প্রধান মহাসড়কগুলি, রেল স্টেশন, লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর এবং রামনগর আইডব্লুএআই বন্দরের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপিত হবে। পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দির, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, নমো ঘাট, রামনগর দূর্গ এবং বারাণসীর বিভিন্ন ঘাটের মতো প্রধান ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। অর্থনৈতিক, সামাজিক ও লজিস্টিক কেন্দ্রগুলিকে সংযুক্ত করার ফলে এই প্রকল্প পরিবহণ দক্ষতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তার উন্নয়ন, পর্যটন ও তীর্থযাত্রার স্বাচ্ছন্দ্য এবং পূর্ব উত্তরপ্রদেশের সুস্থিত আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে সহায়ক হবে। 

 

এই করিডর বারাণসী ও চান্দৌলির মধ্যে যানজট কমাবে। এটি জাতীয় মহাড়ক ১৯, বারাণসী রিং রোড, রামনগর, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যের মধ্যে যোগাযোগ সহজ করবে। 

 

প্রতি বছর ১৫ কোটিরও বেশি পর্যটক ও তীর্থযাত্রী বারাণসী সফর করেন। এই প্রকল্পের ফলে কাশী বিশ্বনাথ মন্দির, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নমো ঘাট, রামনগর দূর্গ, বারাণসীর ঘাটগুলি এবং কাশি রেলস্টেশনের সঙ্গে সংযোগ আরও উন্নত করবে।

 

এই প্রকল্প নিয়ন্ত্রিত প্রবেশাধিকারের মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়াবে, যানবাহনের পরিচালন ব্যয় দূষণ কমাবে, যাত্রী ও পণ্য পরিবহণকে আরও দক্ষ করে তুলবে। এর ফলে জাতীয় মহাসড়ক ১৯, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-রামনগর করিডর এবং জাতীয় মহাসড়ক ৩৫-এর ওপর যানবাহনের চাপ কমবে। 

 

এই প্রকল্পের আওতায় গঙ্গার ওপর ৯১০ মিটার দীর্ঘ একটি কেবল সেতু গড়ে তোলা হবে। ১.৩২ কিলোমিটার দীর্ঘ ফুট ওভারব্রিজে চলন্ত পথ থাকবে। মালব্য সেতুর ওপর একটি রেল ওভারব্রিজ গড়ে তোলা হবে। এছাড়াও পার্কিং বে, শব্দরোধী ব্যারিয়ার ও নান্দনিক আলোকসজ্জার আয়োজন করা হবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 অগাস্ট 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi