এই আইআইটি-গুলিতে আগামী চার বছরে আরও ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর পাঠ গ্রহণের ব্যবস্থা করা হবে
শিল্প ও শিক্ষা মহলের যোগাযোগ আরও সুদৃঢ় করতে ৫টি নতুন অত্যাধুনিক গবেষণা পার্ক-ও তৈরি হবে শীঘ্রই

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অন্ধ্রপ্রদেশের তিরুপতি, কেরলের পালাক্কড়, ছত্তিশগড়ের ভিলাই, জম্মু ও কাশ্মীরের জম্মু এবং কর্ণাটকের ধারওয়াড়ে তৈরি হওয়া নতুন ৫টি আইআইটি-র পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে। 
এই প্রকল্প বাবদ ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ সময়কালের জন্য ১১,৮২৮.৭৯ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকদের ১৩০টি পদ তৈরি করাতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 
শিল্প ও শিক্ষা মহলের যোগাযোগ আরও সুদৃঢ় করতে ৫টি নতুন অত্যাধুনিক গবেষণা পার্ক-ও তৈরি হবে শীঘ্রই। 
এই আইআইটি-গুলিতে আগামী চার বছরে আরও ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর পাঠ গ্রহণের ব্যবস্থা করা হবে। 
উল্লেখ্য, পালাক্কড় এবং তিরুপতির আইআইটি-তে শিক্ষাদানের কাজ শুরু হয় ২০১৫-১৬ বর্ষ থেকে। বাকি তিনটি প্রতিষ্ঠানে এই কাজ শুরু হয় ২০১৬-১৭ বর্ষ থেকে। এই আইআইটি-গুলি এখন অস্থায়ী চত্বর থেকেই কাজ করছে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Led by iPhones, ‘Made in India’ smartphone exports grow 28% y-o-y in CY25: Counterpoint

Media Coverage

Led by iPhones, ‘Made in India’ smartphone exports grow 28% y-o-y in CY25: Counterpoint
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 24 এপ্রিল 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength