প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীদের আবাসন একই জায়গায় গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
এরফলে, কর্মীদের থাকার ব্যবস্থার পাশাপাশি, ব্যয় সাশ্রয়ও হবে। পরস্পরের কাছাকাছি থাকায় তাঁদের মধ্যে বোঝাপড়াও গড়ে উঠবে আরও ভালোভাবে। ১৭ একর জমির উপর গড়ে তোলা হবে ১১টি বহুতল, থাকবে ১ হাজার ৫০৪টি ফ্ল্যাট। ১ হাজার ৯৭২টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে সেখানে।
এজন্য খরচ ধরা হয়েছে ১,২৩৪.৯১ কোটি টাকা। রূপায়ণের দায়িত্বে থাকছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের আওতাধীন সিপিডব্লিউডি।


