ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় কস্টাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে একযোগে কাজ করতে সহমত দুই নেতা
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্টা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্টা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। 

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় কস্টাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 

গত এক দশকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের উল্লেখযোগ্য অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এই বন্ধন আরও সুদৃঢ় করতে দুই নেতা বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ, দূষণমুক্ত শক্তি, ডিজিটাল পরিসর সহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করতে সহমত হয়েছেন।

পারস্পরিক সুবিধার জন্য ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উপর জোর দিয়েছেন দুই নেতা।

ভারতে, সুবিধাজনক সময়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের প্রতীক্ষা দুজনেই করছেন বলে জানিয়েছেন।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই নেতার মতবিনিময় হয়। তাঁরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবেন বলে জানান।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India remains among best-performing major economies: S&P Global

Media Coverage

India remains among best-performing major economies: S&P Global
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 এপ্রিল 2026
April 19, 2026

Building a Stronger Bharat: Infrastructure Revolution, Economic Resilience & Inclusive Welfare Under PM Modi