১) বারাণসী শহর ২০২২-২৩ বর্ষে প্রথম এসসিও পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসাবে নির্বাচিত হয়েছে। উজবেকিস্তানের সমরখন্দে ১৬ সেপ্টেম্বর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও-র রাষ্ট্রপ্রধানদের ২২তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই শিখর সম্মেলনে অংশ নেন। 

২) বারাণসীকে প্রথম এসসিও পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসাবে মনোনীত করায় ভারত এবং এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে পর্যটন, সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগ বাড়বে। বিশেষ করে, মধ্য এশিয়ার দেশগুলি সহ এসসিও সদস্য দেশগুলির সঙ্গে ভারতের প্রাচীন নাগরিক যোগাযোগও চিহ্নিত হবে। 

৩) এই বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির আওতায় ২০২২-২৩ বর্ষে বারাণসীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসসিও সদস্য দেশগুলির প্রতিনিধিদের এইসব অনুষ্ঠানে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হবে। বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, শিল্পী, সঙ্গীত শিল্পী এবং চিত্র সাংবাদিক ও পর্যটন ব্লগারদের আমন্ত্রণ জানানো হবে। 

৪) এসসিও পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী নির্বাচনের নীতিটি ২০২১ সালে দুশানবে-তে আয়োজিত এসসিও শিখর সম্মেলনে গৃহীত হয়েছিল। এর উদ্দেশ্য হ’ল – সাংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যোগাযোগ সুদৃঢ় করা। 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
National Technology Day Special: India’s patent boom is rewiring the auto industry

Media Coverage

National Technology Day Special: India’s patent boom is rewiring the auto industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 মে 2026
May 12, 2026

Building a Trusted India: Modi's Leadership in Finance, Manufacturing, and Global Partnerships