তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারত – মার্কিন সর্বাঙ্গীন আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী জেক সুলিভান আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী জেক সুলিভান আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

তিনি গুরুত্বপূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি বা আইসিইটি (ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস্‌) -তে নতুন নতুন উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন। সেমিকন্ডাক্টর, কৃত্রিম মেধা, টেলিযোগাযোগ, প্রতিরক্ষা, বিরল মৃত্তিকার মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, মহাকাশের মতো বিষয়গুলি এই আলোচনায় স্থান পেয়েছে। 

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক অংশীদারিত্ব প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশ সম দৃষ্টিভঙ্গী পোষণ করে। 

শ্রী মোদী সদ্য অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে তাঁর ইতিবাচক মতবিনিময়ের প্রসঙ্গটি উল্লেখ করেন । তিনি তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indias wind turbine exports jumped 50% in FY26, further growth expected: IWTMA CEO

Media Coverage

Indias wind turbine exports jumped 50% in FY26, further growth expected: IWTMA CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 সেপ্টেম্বর 2026
September 09, 2026

Viksit Bharat Express: How PM Modi’s Reforms Are Supercharging India’s Economy and Infrastructure