প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। সারা দেশের হাজার হাজার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীরা এতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
টেরাকোটা সিল্কের ব্যবসার সঙ্গে যুক্ত উত্তর প্রদেশের গোরক্ষপুরের শ্রী লক্ষ্মী প্রজাপতি প্রধানমন্ত্রীকে লক্ষ্মী স্বনির্ভর গোষ্ঠী গঠনের বিষয়ে জানান। এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা ১২ এবং বার্ষিক আয় প্রায় ১ কোটি টাকা। ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চাইলে - শ্রী প্রজাপতি এই রাজ্যে প্রকল্পটি রূপায়ণের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রত্যেক কারিগরই যন্ত্রপাতি, বিদ্যুতের সুবিধা এবং মাটি প্রস্তুতের সুযোগ পেয়েছেন বিনামূল্যে। 
পূর্ববর্তী সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে তুলনা করে শ্রী প্রজাপতি বলেন, শৌচাগার ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতো প্রকল্পগুলি বিশেষ সুবিধা প্রদান করেছে। এই প্রকল্প সম্পর্কে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন ও সরকারি আধিকারিকদের প্রচারের কথাও উল্লেখ করেন তিনি। শ্রী প্রজাপতি বলেন, গ্রামে গ্রামে মোদীর গ্যারান্টির গাড়ির পেছনেই বহু মানুষ ছুটেছেন তা নয়, প্রধানমন্ত্রীর ভাষণ শুনতেও বহু মানুষ সমবেত হয়েছেন। 
শ্রী প্রজাপতি বলেন, তাঁর টেরাকোটা সিল্কের তৈরি পণ্য বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, লক্ষ্ণৌ সহ প্রায় প্রতিটি শহরেই বিক্রি হয়।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার চিন্তাভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য এটি বিশেষ পরিবর্তন সৃষ্টি করা প্রকল্প। এর মাধ্যমে কারিগররা আধুনিক যন্ত্রাংশ পাচ্ছেন। তিনি শ্রী প্রজাপতিকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্পর্কে তাঁর এলাকায় প্রচার চালাতে বলেন। প্রধানমন্ত্রী ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গীর উপর বিশেষ জোর দেন। এই প্রকল্পগুলিকে সফল করতে জনগণ যেভাবে অংশ নিচ্ছেন, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
iPhone exports hit record ₹2 trillion in final year of smartphone PLI

Media Coverage

iPhone exports hit record ₹2 trillion in final year of smartphone PLI
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam highlighting how enthusiasm and positive energy lead to success
April 30, 2026

Prime Minister Shri Narendra Modi today shared a Sanskrit Subhashitam highlighting that enthusiasm and positive energy inspire a person to remain consistently active in their actions.

The Prime Minister noted that this unwavering enthusiasm leads all those efforts to success which a person resolves to accomplish.

The Prime Minister posted on X:

"कर्मशील और ऊर्जावान देशवासी ही राष्ट्र की सबसे बड़ी शक्ति हैं, जिनके परिश्रम से विकास की नई राहें तय होती हैं। इनके प्रयासों से देश समृद्धि, आत्मनिर्भरता और उन्नति के शिखर को छूता है।

अनिर्वेदो हि सततं सर्वार्थेषु प्रवर्तकः।

करोति सफलं जन्तोः कर्म यच्च करोति सः॥"
Enthusiasm and positive energy inspire a person to remain consistently active in their actions. This unwavering enthusiasm leads all those efforts to success which a person resolves to accomplish.