India is the world's most ancient living civilization: PM
India is a service-oriented country, a humanity-oriented country: PM
Our government has granted Prakrit the status of a 'classical language': PM
We are running a campaign to digitize India's ancient manuscripts: PM
To further enrich our cultural heritage, more such big works need to be done: PM
All our efforts will be in the spirit of ‘Jan Bhagidhari’, with the mantra of ‘Sabka Sath, Sabka Vikas, Sabka Prayas’: PM

ওঁ নমঃ, ওঁ নমঃ, ওঁ নমঃ!
পরম শ্রদ্ধেয় আচার্য প্রজ্ঞা সাগর মহারাজ জি, শ্রবণবেলগোলার মঠস্বামী চারুকীর্তি জি, আমার সহকর্মী গজেন্দ্র সিং শেখাওয়াত জি, সংসদে আমার সহকর্মী ভাই নবীন জৈন জি, ভগবান মহাবীর অহিংস ভারতী ট্রাস্টের সভাপতি প্রিয়াঙ্ক জৈন জি, সচিব মমতা জৈন জি, ট্রাস্টি পীযূষ জৈন জি, অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তি, সাধু, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, জয় জিনেন্দ্র!
আজ আমরা সকলেই ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাক্ষী হচ্ছি। শ্রদ্ধেয় আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ, তাঁর জন্মশতবার্ষিকীর এই শুভ উপলক্ষ্যে, তাঁর অমর অনুপ্রেরণায় উদ্ভাসিত এই অনুষ্ঠানে, এক অভূতপূর্ব অনুপ্রেরণামূলক আবহ আমাদের সকলকে অনুপ্রাণিত করছে। এই অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা  ছাড়াও, লক্ষ লক্ষ মানুষ অনলাইন সিস্টেমের মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
 

বন্ধুরা,
এই দিনটি আরেকটি কারণে অত্যন্ত বিশেষ। ২৮শে জুন, অর্থাৎ ১৯৮৭ সালের এই দিনে, আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ আচার্য উপাধি লাভ করেন এবং এটি কেবল একটি সম্মান ছিল না, বরং একটি পবিত্র প্রবাহ ছিল যা জৈন ঐতিহ্যকে চিন্তা, সংযম এবং করুণার সঙ্গে সংযুক্ত করেছিল। আজ, যখন আমরা তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন করছি, এই তারিখটি আমাদের সেই ঐতিহাসিক মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। এই উপলক্ষে, আমি আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজের চরণে প্রণাম জানাই। আমি প্রার্থনা করি যে তাঁর আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বদা বজায় থাকুক। 
বন্ধুরা,
শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজের জন্মশতবার্ষিকীর এই উদযাপন কোনও সাধারণ অনুষ্ঠান নয়। এতে একটি যুগের স্মৃতি, একটি তপস্বী জীবনের প্রতিধ্বনি রয়েছে। আজ, এই ঐতিহাসিক উপলক্ষকে অমর করে রাখার জন্য, একটি বিশেষ স্মারক মুদ্রা, ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। আমি এর জন্য সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। আমি বিশেষ করে আচার্য শ্রী প্রজ্ঞা সাগর জিকে অভিনন্দন জানাই এবং তাঁকে প্রণাম জানাই। আপনার নির্দেশনায়, আজ কোটি কোটি অনুসারী পূজ্য গুরুদেবের দেখানো পথে এগিয়ে চলেছেন। আজ, এই উপলক্ষে, আপনি আমাকে 'ধর্ম চক্রবর্তী' উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি নিজেকে এর যোগ্য মনে করি না, কিন্তু আমাদের ঐতিহ্য হলো সাধু-সন্তদের কাছ থেকে যা কিছু পাই তা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। আর সেই কারণেই আমি বিনীতভাবে আপনার কাছ থেকে এই প্রসাদ গ্রহণ করছি এবং ভারতমাতার চরণে উৎসর্গ করছি।
বন্ধুরা,
ঐশ্বরিক আত্মা সম্পর্কে কিছু বলা, যার কথা আমরা আমাদের গুরুবচন (গুরুর কথা) বলে মনে করি এবং যাঁর কাছ থেকে আমরা সারা জীবন শিখি, এবং যাঁর সঙ্গে আমাদের হৃদয় আবেগ দিয়ে যুক্ত, তা আমাদের আবেগপ্রবণ করে তোলে। আমি এখনও ভাবছি যে শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ সম্পর্কে কথা বলার পরিবর্তে, যদি আজও তাঁর কথা শোনার সুযোগ পেতাম। এত মহান ব্যক্তিত্বের জীবনযাত্রা সংক্ষেপে শব্দে বর্ণনা করা সহজ নয়। তিনি ১৯২৫ সালের ২২ এপ্রিল কর্ণাটকের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেন। তাঁকে আধ্যাত্মিক নাম বিদ্যানন্দ দেওয়া হয়েছিল এবং তাঁর জীবন ছিল জ্ঞান ও আনন্দের এক অনন্য মিশ্রণ। তাঁর বক্তৃতায় গভীর জ্ঞান ছিল, কিন্তু তাঁর কথা এত সহজ ছিল যে সকলেই তা বুঝতে পারত। ১৫০টিরও বেশি গ্রন্থ রচনা করে, হাজার হাজার কিলোমিটার হেঁটে, লক্ষ লক্ষ যুবককে সংযম ও সংস্কৃতির সাথে সংযুক্ত করার এক মহান লক্ষ্য অর্জন করে, আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ ছিলেন একজন যুগপুরুষ, একজন দূরদর্শী। আমার সৌভাগ্য যে আমি তাঁর আধ্যাত্মিক আভা সরাসরি অনুভব করার সুযোগ পেয়েছি। সময়ে সময়ে তিনি আমাকে তিনি পথনির্দেশ দিতেন এবং তাঁর আশীর্বাদ সর্বদা আমার উপর ছিল। আজ তাঁর জন্মশতবার্ষিকীর এই মঞ্চে, আমি এখানেও একই ভালোবাসা এবং স্নেহ অনুভব করছি।
 

বন্ধুরা,
আমাদের ভারতবর্ষ পৃথিবীর প্রাচীনতম জীবন্ত সভ্যতা। আমরা হাজার হাজার বছর ধরে অমর, কারণ আমাদের ভাবনা অমর, আমাদের চিন্তন অমর, আমাদের দর্শন অমর। আর, এই দর্শনের উৎস হলেন আমাদের ঋষি, মুনি, মহর্ষি, সাধু এবং আচার্য! আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ ভারতের এই প্রাচীন ঐতিহ্যের আধুনিক আলোকবর্তিকা। তাঁর অনেক বিষয়ে দক্ষতা ছিল। অনেক ক্ষেত্রেই তাঁর দক্ষতা ছিল। তাঁর আধ্যাত্মিক দক্ষতা, তাঁর জ্ঞান, কন্নড়, মারাঠি, সংস্কৃত এবং প্রাকৃত ভাষার উপর তাঁর দখল, এবং ঠিক এখন যেমন পূজ্য মহারাজ জি বলেছেন, ১৮টি ভাষার উপর তাঁর জ্ঞান, সাহিত্য ও ধর্মের প্রতি তাঁর সেবা, তাঁর সঙ্গীতচর্চা, জাতীয় সেবার প্রতি তাঁর নিষ্ঠা, জীবনের এমন কোন দিক কি আছে যেখানে তিনি আদর্শের শিখর স্পর্শ করেননি! তিনি একজন মহান সঙ্গীতজ্ঞও ছিলেন, তিনি একজন দৃঢ় দেশপ্রেমিক এবং স্বাধীনতা সংগ্রামীও ছিলেন এবং তিনি একজন প্রবল নির্লিপ্ত দিগম্বর ঋষিও ছিলেন। তিনি ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার, এবং তিনি ছিলেন আধ্যাত্মিক আনন্দের উৎসও। আমি বিশ্বাস করি যে মাননীয় সুরেন্দ্র উপাধ্যায় থেকে আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজ হওয়ার তাঁর যাত্রা একজন সাধারণ মানুষ থেকে একজন মহান মানুষ হওয়ার যাত্রা। এটি একটি অনুপ্রেরণা যে আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমান জীবনের সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ নয়। আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় আমাদের দিকনির্দেশনা, আমাদের লক্ষ্য এবং আমাদের সংকল্প কী তার উপর। 
বন্ধুরা,
আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজ তাঁর জীবনকে কেবল সাধনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি তাঁর জীবনকে সমাজ ও সংস্কৃতির পুনর্গঠনের মাধ্যম করে তুলেছিলেন। প্রাকৃত ভবন এবং বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তিনি নতুন প্রজন্মের কাছে জ্ঞানের আলো ছড়িয়ে দেন। তিনি জৈন ইতিহাসকেও তার যথাযথ স্থান দিয়েছিলেন। 'জৈন দর্শন' এবং 'অনেকান্তবাদ'-এর মতো মৌলিক গ্রন্থ রচনা করে তিনি চিন্তাভাবনার গভীরতা, প্রশস্ততা এবং সামঞ্জস্যতা প্রদান করেছিলেন। মন্দির সংস্কার থেকে শুরু করে দরিদ্র শিশুদের শিক্ষা এবং সমাজকল্যাণ, তাঁর প্রতিটি প্রচেষ্টা আত্মকল্যাণের পাশাপাশি জনকল্যাণের সাথেও যুক্ত ছিল।
বন্ধুরা,
আচার্য বিদ্যানন্দ জি মহারাজ বলতেন- জীবন তখনই ধর্মীয় হতে পারে যখন জীবন আত্মসেবামূলক হয়ে ওঠে। তাঁর এই ধারণা জৈন দর্শনের মূল চেতনার সঙ্গে যুক্ত। এই ধারণা ভারতের চেতনার সঙ্গে যুক্ত। ভারত একটি সেবামুখী দেশ। ভারত মানবতার উপর প্রতিষ্ঠিত একটি দেশ। হাজার হাজার বছর ধরে যখন বিশ্ব হিংসার মাধ্যমে হিংসার অবসান ঘটাতে চাইছিল, তখন ভারত বিশ্বকে অহিংসার শক্তি উপলব্ধি করিয়েছিল। আমরা মানবতার সেবার চেতনাকে সর্বাগ্রে রেখেছি।
বন্ধুরা,
 

আমাদের সেবার মনোভাব নিঃশর্ত, স্বার্থপরতার উর্ধ্বে এবং জনহিতকর কর্মে অনুপ্রাণিত। এই নীতিকে মাথায় রেখে, আজ আমরা একই আদর্শ এবং জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশে কাজ করছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত যোজনা বা অভাবীদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য, এই ধরনের প্রতিটি প্রকল্পেই সমাজের শেষ স্তরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির প্রতি সেবার মনোভাব রয়েছে। আমরা এই পরিকল্পনাগুলিতে পূর্ণতা লাভের চেতনা নিয়ে কাজ করছি। অর্থাৎ, কেউ যেন পিছিয়ে না থাকে, সকলের একসঙ্গে চলা উচিত, সকলের একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত, এটাই আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজজির অনুপ্রেরণা এবং এটাই আমাদের সংকল্প।
বন্ধুরা,
আমাদের তীর্থঙ্কর, আমাদের ঋষি এবং আচার্যদের বাণী, তাঁদের শিক্ষা প্রতিটি যুগে সমানভাবে প্রাসঙ্গিক। এবং বিশেষ করে, আজ জৈন ধর্মের নীতি, পঞ্চমহাব্রত, অনুব্রত, ত্রিরত্ন, শতআশ্বয়ম, আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমরা জানি যে প্রতিটি যুগে, সময়ের সাথে সাথে শাশ্বত শিক্ষাগুলিকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার প্রয়োজন রয়েছে। আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজের জীবন ও কর্মও এই দিকেই নিবেদিত। তিনি 'বচনামৃত' আন্দোলন শুরু করেছিলেন, যেখানে জৈন ধর্মগ্রন্থগুলি কথ্য ভাষায় উপস্থাপন করা হয়েছিল। ভজন সঙ্গীতের মাধ্যমে, তিনি ধর্মের গভীর বিষয়গুলিকেও সহজতম ভাষায় মানুষের কাছে সহজলভ্য করে তুলেছিলেন। এখন আমরা অমর হয়েছি এবং আমরা মরবো না, আমরা দেহের মিথ্যা ধারণা ত্যাগ করেছি, আমরা কেন অন্য দেহ গ্রহণ করব, আচার্য শ্রীর এমন অনেক ভজন রয়েছে যেখানে তিনি আমাদের সকলের জন্য আধ্যাত্মিকতার মুক্তা মিশ্রিত করেছেন। আমরা এর জন্য একটি পবিত্র মালা তৈরি করেছি। এখন আমরা অমর হব এবং মরব না, অমরত্বের প্রতি এই স্বাভাবিক বিশ্বাস, অসীমের দিকে তাকানোর এই সাহস, এটাই ভারতীয় আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিকে এত বিশেষ করে তোলে।
 

বন্ধুরা,
আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজের জন্মশতবার্ষিকীর এই বছরটি আমাদের ক্রমাগত অনুপ্রাণিত করবে। আমাদের আচার্য শ্রীর আধ্যাত্মিক শিক্ষাগুলিকে আমাদের জীবনে ধারণ করতে হবে এবং সমাজ ও জাতির জন্য তাঁর কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদেরও দায়িত্ব। আপনারা সকলেই জানেন, আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজ তাঁর সাহিত্য এবং ভজনের মাধ্যমে প্রাচীন প্রাকৃত ভাষাকে কতটা পুনরুজ্জীবিত করেছিলেন। প্রাকৃত ভারতের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি। এটি ভগবান মহাবীরের শিক্ষার ভাষা। সম্পূর্ণ মূল 'জৈন আগম' এই ভাষায় রচিত হয়েছিল। কিন্তু, মানুষ তাঁদের সংস্কৃতিকে অবহেলা করার কারণে, এই ভাষাটি সাধারণ ব্যবহারের বাইরে চলে যেতে শুরু করে। আচার্য শ্রীর মতো সাধকদের প্রচেষ্টাকে আমরা জাতির প্রচেষ্টা করে তুলেছি। গত বছরের অক্টোবরে আমাদের সরকার প্রাকৃতকে 'ধ্রুপদী ভাষার' মর্যাদা দিয়েছে। আর এখনই কিছু আচার্য জিও এটি উল্লেখ করেছেন। আমরা ভারতের প্রাচীন পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাইজ করার জন্য একটি প্রচারও চালাচ্ছি। এর মধ্যে রয়েছে জৈন ধর্মগ্রন্থ এবং আচার্যদের সঙ্গে সম্পর্কিত বিপুল সংখ্যক পাণ্ডুলিপি। আর ঠিক যেমন আপনি ৫০,০০০-এরও বেশি পাণ্ডুলিপির কথা বলেছেন, আমাদের সচিব এখানে বসে আছেন, তিনি আপনার খোঁজ নেবেন। আমরা এই দিকে এগিয়ে যেতে চাই। এখন আমরা উচ্চশিক্ষায়ও মাতৃভাষাকে উৎসাহিত করছি। আর সেই কারণেই, আমি লালকেল্লা থেকে বলেছি, আমাদের দেশকে দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করতে হবে। উন্নয়ন এবং ঐতিহ্যকে একসঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই সংকল্পকে কেন্দ্র করে, আমরা ভারতের সাংস্কৃতিক স্থান এবং তীর্থস্থানগুলিরও উন্নয়ন করছি। ২০২৪ সালে, আমাদের সরকার বৃহৎ পরিসরে ভগবান মহাবীরের ২৫৫০তম নির্বাণ মহোৎসবের আয়োজন করেছিল। এই ইভেন্টে আচার্য শ্রী বিদ্যানন্দ মুনি জির অনুপ্রেরণা জড়িত। এতে আচার্য শ্রী প্রজ্ঞা সাগর জির মতো সাধুদের আশীর্বাদ অন্তর্ভুক্ত ছিল। আগামী দিনে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের এই ধরণের বৃহৎ কর্মসূচির আয়োজন অব্যাহত রাখতে হবে। এই কর্মসূচির মতো, আমাদের সমস্ত প্রচেষ্টা হবে 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রচেষ্টা' মন্ত্রকে সামনে রেখে জনসাধারণের অংশগ্রহণের চেতনায়।
 

বন্ধুরা,
আজ আমি আপনাদের মাঝে এসেছি, তাই নবকার মহামন্ত্র দিবসের কথা মনে রাখা স্বাভাবিক। সেদিন আমরা ৯টি সংকল্পের কথাও বলেছিলাম। আমি আনন্দিত যে বিপুল সংখ্যক দেশবাসী সেই সংকল্প পূরণে নিযুক্ত আছেন। আচার্য শ্রী বিদ্যানন্দ মুনিরাজের কাছ থেকে আমরা যে নির্দেশনা পাই তা এই ৯টি সংকল্পকে আরও শক্তিশালী করে। তাই, আজ এই উপলক্ষে, আমি আবারও সেই ৯টি সংকল্প আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। প্রথম সংকল্প হলো জল সংরক্ষণ করা। আমাদের প্রতিটি জলের ফোঁটার মূল্য বুঝতে হবে। এটি আমাদের দায়িত্ব এবং ধরিত্রী মাতার প্রতি আমাদের কর্তব্য। দ্বিতীয় সংকল্প হলো মায়ের নামে একটি গাছ। প্রত্যেকেরই তাদের মায়ের নামে একটি গাছ লাগানো উচিত। মা আমাদের যেভাবে জল দেন, সেভাবেই জল দেবেন। প্রতিটি গাছ মায়ের আশীর্বাদ হওয়া উচিত। তৃতীয় সংকল্প হল পরিষ্কার-পরিচ্ছন্নতার। পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল লোক দেখানোর জন্য নয়, এটি হল অভ্যন্তরীণ অহিংসা। প্রতিটি রাস্তা, প্রতিটি এলাকা, প্রতিটি শহর পরিষ্কার থাকা উচিত, প্রত্যেককে এই বিষয়ে কাজ করতে হবে। চতুর্থ সংকল্প, স্থানীয় পণ্যের জন্য ভোকাল বা উচ্চকিত হওয়া। আমাদের কেবল সেই জিনিসই কেনা উচিত যার মধ্যে ভারতীয়দের ঘাম এবং মাটির সুবাস আছে। আর আপনাদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী।  আপনাদের কাছ থেকে আমার বিশেষ প্রত্যাশা আছে। আমরা যদি ব্যবসা করি, তাহলে আমাদের উচিত অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের নিজস্ব লোকদের তৈরি পণ্য বিক্রি করা। আমাদের কেবল লাভের দিকে তাকানো উচিত নয়। এবং আমাদের অন্যদেরও অনুপ্রাণিত করা উচিত। পঞ্চম সংকল্প হল দেশের দৃষ্টিভঙ্গি। যদি আপনি পৃথিবী দেখতে চান, আপনি অবশ্যই দেখবেন। কিন্তু আপনারা ভারতকে জানুন, বুঝুন, অনুভব করুন। ষষ্ঠ সংকল্প হলো প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণ করা। আমাদের ধরিত্রী মাতাকে বিষমুক্ত করতে হবে। কৃষিকাজকে রাসায়নিকের হাত থেকে দূরে রাখতে হবে। প্রতিটি গ্রামে প্রাকৃতিক কৃষির বার্তা ছড়িয়ে দিতে হবে। আমাদের শ্রদ্ধেয় মহারাজ সাহেব জুতা না পরলেই যথেষ্ট হবে না, আমাদেরও ধরিত্রী মাতাকে রক্ষা করতে হবে। সপ্তম সংকল্প, সুস্থ জীবনযাত্রার। যাই খাও না কেন, সাবধানে খাও। ঐতিহ্যবাহী ভারতীয় থালিতে শ্রীঅন্ন (খাবার) থাকা উচিত, আমাদের খাবারে তেলের পরিমাণও কমপক্ষে ১০% কমাতে হবে। এতে স্থূলতা কমবে এবং জীবনে শক্তি আসবে। অষ্টম সংকল্পটি যোগব্যায়াম এবং খেলাধুলা সম্পর্কে। খেলাধুলা এবং যোগ উভয়কেই দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলতে হবে। নবম সংকল্প হল দরিদ্রদের সাহায্য করা। দরিদ্র ব্যক্তির হাত ধরে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করাই আসল সেবা। আমি নিশ্চিত যে আমরা যদি এই ৯টি সংকল্পের উপর কাজ করি, তাহলে আমরা আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ জি এবং তাঁর শিক্ষাকে আরও শক্তিশালী করতে পারব। 
 

বন্ধুরা,
ভারতের চেতনা, আমাদের সাধু-সন্তদের অভিজ্ঞতা বিবেচনা করে, আমরা দেশের জন্য অমৃতকালের দৃষ্টিভঙ্গি সামনে রেখেছি। আজ দেশের ১৪০ কোটি নাগরিক দেশের অমৃত সংকল্প পূরণ করে একটি উন্নত ভারত গড়ার কাজে নিয়োজিত। উন্নত ভারতের এই স্বপ্নের অর্থ হল দেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ করা! আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজ জি আমাদের এই অনুপ্রেরণা দিয়েছেন। আমাদের সকলের দায়িত্ব হল তাঁর দেখানো পথ অনুসরণ করা, তাঁর শিক্ষাকে আত্মস্থ করা, জাতি গঠনকে আমাদের জীবনের প্রথম লক্ষ্য করে তোলা। আমি নিশ্চিত যে আজকের এই পবিত্র অনুষ্ঠানের শক্তি আমাদের এই সংকল্পগুলিকে আরও শক্তিশালী করবে। আর এখনই প্রজ্ঞা সাগর মহারাজ সাহেব বললেন যে, "যে কেউ আমাদের জ্বালাতন করে...", আমি জৈনদের একটি অনুষ্ঠানে আছি, আমি অহিংস লোকদের মধ্যে আছি এবং আমি অর্ধেক বাক্য বলেছি এবং আপনি তা শেষ করেছেন। আমি যা বলতে চাইছি তা হল, যদিও আপনি খোলাখুলিভাবে শব্দে বলেননি, সম্ভবত আপনি অপারেশন সিন্দুরকে আশীর্বাদ করছিলেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে, এই অনুভূতি নিয়ে, আমি আবারও আচার্য শ্রী বিদ্যানন্দ জি মুনিরাজকে আমার শ্রদ্ধাঞ্জলি প্রণাম জানাই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। জয় জিনেন্দ্র!!!

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi inaugurates Northeast’s first Emergency Landing Facility in Moran. Why it matters?

Media Coverage

PM Modi inaugurates Northeast’s first Emergency Landing Facility in Moran. Why it matters?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to great social reformer Shri Sant Sevalal Maharaj
February 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to the great social reformer Shri Sant Sevalal Maharaj on his birth anniversary, today. “By spreading the message of truth, non-violence, and high moral values, he instilled a new consciousness in society. His inspiring life will forever continue to guide the people of the country”, Shri Modi said.

The Prime Minister posted on X:

“महान समाज सुधारक श्री संत सेवालाल महाराज को उनकी जयंती पर शत-शत नमन। सत्य, अहिंसा और उच्च नैतिक मूल्यों का संदेश देकर उन्होंने समाज में नवचेतना का संचार किया। उनका प्रेरणादायी जीवन सदैव देशवासियों का मार्गदर्शन करता रहेगा।

जय सेवालाल!”