মহামান্য,

উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গত বছর, কাজানে আমাদের একটি অত্যন্ত অর্থবহ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিকনির্দেশ দিয়েছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধিরা সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও শুরু হচ্ছে। আমাদের মধ্যে সহযোগিতা আমাদের দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মহামান্য,

চীনের এসসিও-র সফল সভাপতিত্বের জন্য আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আবারও, চীন সফরের আমন্ত্রণ এবং আজকের বৈঠকের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report

Media Coverage

India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 জুলাই 2026
July 20, 2026

Yuva to Global Stage: How PM Modi’s Policies Are Turning India’s Youth, Farms & Factories into Growth Engines